শুক্রবার ০৩ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

বিনোদন | Mika Singh: বিগ বস ওটিটি ৩-এর ঘরের নতুন প্রতিযোগী গায়ক মিকা সিং?

নিজস্ব সংবাদদাতা | ১১ জুন ২০২৪ ০০ : ৪৫Angana Ghosh
সংবাদসংস্থা মুম্বই: 'বিগ বস ওটিটি ৩' নিয়ে জল্পনা তুঙ্গে। ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে কয়েকজন প্রতিযোগীদের নাম। শেহজাদা ধামি থেকে দিলজিৎ কৌর - বিনোদন জগতের অনেক জনপ্রিয় নাম এই রিয়্যালিটি শোয়ের মুখ হতে চলেছেন। তালিকায় রয়েছেন 'ইমলি' ধারাবাহিক খ্যাত সাই কেতন রাও। সূত্রের খবর, জনপ্রিয় গায়ক মিকা সিং-কে শো'তে অংশ নেওয়ার জন্য যোগাযোগ করা হয়েছে। তবে সবকিছুই এখন প্রাথমিক পর্যায়ে রয়েছে। তিনি এখনও চুক্তিতে স্বাক্ষর করেননি। বা তিনি রাজি কিনা সেটাও প্রকাশ্যে বলেননি।
এর আগে 'মিকা দি বটি '-তে অংশ নিয়েছিলেন মিকা। সেই সময় আকাঙ্ক্ষা পুরির সঙ্গে তাঁর সম্পর্কের গুঞ্জন ছিল শিরোনামে। গত সিজনে বিগ বস ওটিটিতে অংশ নিয়েছিলেন আকাঙ্ক্ষা। প্রতিযোগী জাদ হাদিদকে তাঁর চুম্বন শোতে বেশ বিতর্ক তৈরি করেছিল।
মিকা বিগ বস ওটিটি 3-এর অংশ হলে প্রতিযোগিতা জোরদার হবে। পাশাপাশি দর্শকেরও আগ্রহ বাড়বে। মিকা ছাড়াও, শিবাঙ্গী যোশী, দিলজিৎ কৌর, ম্যাক্সটার্ন এবং বিনোদন জগতের আরও কয়েকজন জনপ্রিয় মুখ থাকবেন। মিকাকে নিয়েও ইন্ডাস্ট্রিতে বিতর্কের শেষ নেই। একবার অভিনেত্রী রাখি সাওয়ান্তকে প্রকাশ্যে চুমু খেয়েছিলেন তিনি। সেই নিয়ে কম জলঘোলা হয়নি। একাধিক ছবিতে গান গেয়েছেন মিকা। একাধিক ডান্স নম্বর তাঁর গলাতেই জনপ্রিয় হয়েছে। এবার বিগ বস ওটিটি-র ঘরে তিনি কী করেন সেটা জানতেই উৎসুক অনুরাগীরা।

নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া