সোমবার ১৮ মে ২০২৬
সম্পূর্ণ খবর
নিজস্ব সংবাদদাতা | | Editor: শ্যামশ্রী সাহা ১১ জুন ২০২৪ ১৮ : ৫৫Snigdha Dey
নিজস্ব সংবাদদাতা: আবারও শিরোনামে পরিচালক শমীক রায়চৌধুরী। পরপর আসছে তাঁর দুটি ছবি। আজকাল ডট ইন-কে পরিচালক জানান, "একটি ছবির গল্পে থাকবে অ্যাডভেঞ্চার। অন্যটি হতে চলেছে সাইকোলজিক্যাল ড্রামা। নিজের লেখা চিত্রনাট্যের উপরেই কাজ করি আমি। তাই ছবির কাজের সবটাই নিজের হাতে বুঝে নিই। ইতিমধ্যেই শুরু হয়েছে দুটি ছবিরই রেকির কাজ। তবে দুটো ছবির কোনওটির নাম এখনও চূড়ান্ত হয়নি। এই বছরের শেষে অ্যাডভেঞ্চার ছবিটি এবং আগামী বছরের মাঝামাঝি সময়ে সাইকোলজিক্যাল ড্রামাটি মুক্তি পেতে চলেছে।"
সূত্রের খবর, শমীক রায়চৌধুরীর অ্যাডভেঞ্চার নিয়ে ছবির কেন্দ্রবিন্দুতে থাকবে একটি শিশু। এক কথায় ছোটদের ছবি বলা যায় এটিকে। সাধারণত অ্যাডভেঞ্চার ঘরানার ছবিতে যে ধরণের গল্প দর্শক দেখতে পায় এই ছবির গল্প হতে চলেছে একেবারে আলাদা। বসতি অঞ্চলের একটি শিশুর জীবন কীভাবে অ্যাডভেঞ্চারে পরিণত হয়, সেই নিয়েই এগোয় ছবির গল্প। শিশুটির বাবা মা হিসেবে, মুখ্য চরিত্রে দেখা যেতে পারে অভিনেতা সায়ন ঘোষ ও অভিনেত্রী শতাক্ষী নন্দিকে। পাহাড়ি অঞ্চলে হবে শুটিং। সবকিছু ঠিক থাকলে এই বছরের শেষেই মুক্তি পাবে ছবি।
সাইকোলজিক্যাল ড্রামা 'বেলাইন'-এর সাফল্যের পর পরিচালক শমীক রায়চৌধুরীর আগামী কাজেও থাকছে সাইকোলজিক্যাল থ্রিলারের ছোঁয়া। এই ছবিটিতে কয়েকটি আলাদা আলাদা গল্পের সংমিশ্রণ দেখা যাবে। গল্প আলাদা হলেও কোথাও যেন প্রতিটি গল্প একসূত্রে বাঁধা। সূত্রের খবর, এই ছবিতেও 'বেলাইন'-এর মুখ্য অভিনেত্রী শ্রেয়া ভট্টাচার্যকে দেখা যেতে পারে। আগামী বছরের মাঝামাঝি সময়ে মুক্তি পেতে চলেছে ছবিটি।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি