সোমবার ১৮ মে ২০২৬

সম্পূর্ণ খবর

বিনোদন | Bollywood: ২০ বছর পর আসছে 'নো এন্ট্রি'-এর সিক্যুয়েল, সোনাক্ষীর বিয়ে নিয়ে বিস্ফোরক বাবা শত্রুঘ্ন

নিজস্ব সংবাদদাতা | | Editor: শ্যামশ্রী সাহা ১১ জুন ২০২৪ ১৮ : ০০Snigdha Dey

সংবাদসংস্থা মুম্বই: টিনসেল টাউনে খবর অফুরান। বিনোদনের সমস্ত খবর জানতে যদি চান, চোখ রাখুন নজরে বিনোদনে। জেনে নিন, সারাদিনের গরমাগরম খবর কী?

কবে আসছে 'নো এন্ট্রি ২'?

পরিচালক আনিস বাজমি ২০ বছর পর 'নো এন্ট্রি'-এর সিক্যুয়েল আনতে চলেছেন। 'নো এন্ট্রি ২'-এর মুখ্য চরিত্রে অভিনয় করতে দেখা যাবে বলিউডের তিন অভিনেতাকে। বরুণ ধাওয়ান, দিলজিৎ দোসাঞ্জ এবং অর্জুন কাপুরকে। অর্জুনকে এই ছবিতে দ্বৈত চরিত্রে দেখা যাবে। ভরপুর অ্যাকশন কমেডিতে মোড়া এই ছবির শুটিং চলতি বছরের শেষেই শেষ হবে। ২০২৫-এর মাঝামাঝি সময়ে বড় পর্দায় মুক্তি পেতে চলেছে 'নো এন্ট্রি ২'।

মেয়ের বিয়ে নিয়ে বিস্ফোরক শত্রুঘ্ন

আগামী ২৩ জুন চর্চিত প্রেমিক জাহির ইকবালের সঙ্গে সাতপাকে বাঁধা পড়তে চলেছেন অভিনেত্রী সোনাক্ষী সিনহা। মেয়ের বিয়ে নিয়ে বাবা শত্রুঘ্ন সিনহা এবং করলেন বিস্ফোরক মন্তব্য। মুম্বই সংবাদ মাধ্যমকে তিনি জানান তাঁর কোনও ধারণাই নেই মেয়ের বিয়ে নিয়ে। মিডিয়া সোনাক্ষীর বিয়ে নিয়ে যতটুকু জানেন, বাবা হিসাবে তাঁর কাছেও নাকি সেই তথ্যই রয়েছে। তিনি বলেন, "সোনাক্ষী যদি আমাকে এবং আমার স্ত্রীকে সবটা জানায় তখন আমি নিঃসন্দেহে ওদের আর্শীবাদ দেব। আমি চাই আমার মেয়ে সবসময় খুশি থাকুক। ওর বিয়েতে নাচবোও আমি।"

স্মাইলিকে সরিয়েছিলেন পূজা

'কলিযুগ' খ্যাত অভিনেত্রী স্মাইলি সুরি মুম্বই সংবাদ মাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে বিস্ফোরক মন্তব্য করেছেন। তাঁর কথায়, পূজা ভাট তাঁকে কোনও কারণ ছাড়াই 'হলিডে' ছবি থেকে সরিয়ে দিয়েছিলেন। তখন তিনি এতটাই আঘাত পেয়েছিলেন যে একটি ঘরে নিজেকে বদ্ধ করে রেখেছিলেন। সেইসময় মহেশ ভাট তাঁকে 'কলিযুগ'-এ কাজের সুযোগ দেন। তাই তিনি আর কোনও দিক না ভেবেই অভিনয়ের জন্য 'হ্যাঁ' বলে দেন।

মণি রত্নমকে নাকচ সোনমের

বলি অভিনেত্রী সোনম কাপুর নাকি পরিচালক মণি রত্নমের 'কড়াল' ছবির জন্য প্রথম পছন্দ ছিলেন। কিন্তু অভিনেত্রী এই ছবির প্রস্তাব নাকচ করে দিয়েছিলেন। সেইসময় বাবা অনিল কাপুরের অনুরোধকেও গুরুত্ব না দিয়ে নিজের সিদ্ধান্তে অটল থেকেছিলেন সোনম। এই বিষয়ে কোনও সংবাদ মাধ্যমের কাছেও মুখ খোলেননি অভিনেত্রী। সোনমের ঘনিষ্ঠ সূত্রে খবর, ভাষার প্রতিবন্ধকতার কারণেই নাকি এই সুযোগ পেয়েও হাতছাড়া করেছিলেন তিনি।

নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া