মঙ্গলবার ২৮ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

TheArcArt

বিনোদন | Doaansh trailer: বনবিবির উপর ভরসা রেখে জীবনকে বাজি রাখার গল্প বলবে 'দোআঁশ', ট্রেলার লঞ্চে কেন চোখে জল নায়িকা শ্রীতমা দে-এর?

নিজস্ব সংবাদদাতা | | Editor: শ্যামশ্রী সাহা ১০ জুন ২০২৪ ০৪ : ২৫Snigdha Dey

নিজস্ব সংবাদদাতা: সুন্দরবনের এক অজানা গল্প বলতে আসছে পরিচালক সায়ন বন্দ্যোপাধ্যায়-এর 'দোআঁশ।' প্রযোজনার দায়িত্বে আছেন প্রযোজক সুমনা কাঞ্জিলাল। 'মোজোটেল এন্টারটেনমেন্টস এন্ড ডিস্ট্রিবিউশন'-এর ব্যানারে আসছে এই ছবি।
সম্প্রতি হয়ে গেল ছবির ট্রেলার এবং মিউজিক লঞ্চের অনুষ্ঠান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ছবির দুই মুখ্য চরিত্র অর্থাৎ অভিনেত্রী শ্রীতমা দে এবং অভিনেতা অনুভব কাঞ্জিলাল।

ট্রেলারে দেখা মিলল সুন্দরবনের অদেখা ছবি। বনবিবিকে ভরসা করে জীবনকে বাজি রেখে দিনযাপন করেন যাঁরা, 'দোআঁশ' তাঁদের ছবি। ছবির গানের অ্যালবাম ও মুক্তি পেল এদিন। পারিজাত প্রধান-এর গাওয়া 'পিরিত ভরা কালা চোখে' গানটি ছবিতে এক অন্য মাত্রা যোগ করেছে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পরিচালক সায়ন বন্দ্যোপাধ্যায়। আজকাল ডট ইন-কে বহু প্রতিক্ষিত এই দিনটি নিয়ে তিনি জানান, "আমার আনন্দ ব্যক্ত করার ভাষা নেই। আমার প্রায় ১২ বছরের চেষ্টার ফল যেন আমি স্বচক্ষে দেখতে পারছি। আসলে ছবিটি শুটিংয়ের জন্য এক বছর মতো সময় লাগলেও আমার সুন্দরবন নিয়ে, সেখানকার মানুষদের নিয়ে কাজের সময়সীমা বহু বছরের। ছবিতে আমার সঙ্গে যাঁরা ছিলেন তাঁদের মধ্যে একজনও না থাকলে ছবিটা অসম্পূর্ণ থেকে যেত।"



প্রযোজক সুমনা কাঞ্জিলাল-এর কথায়, "ছবিটার জন্য অনেক লড়াই করেছি। আজ দর্শকের কাছে এটুকুই বলবো, সামনে এগিয়ে যাওয়ার পথটা সহজ না হলেও হাল ছাড়বেন না। মনের জোরের গল্প বলবে 'দোআঁশ'। মাটির কাছাকাছি পৌঁছতে হলে এই ছবিটি দেখতেই হবে।"

ছোটপর্দায় দারুণ জনপ্রিয়তা পেয়েছেন অভিনেতা অনুভব কাঞ্জিলাল। এই ছবিতে অভিনয় প্রসঙ্গে তিনি জানান, "আমি দিল্লিতে বড় হয়েছি। গ্রামবাংলার সঙ্গে তেমন পরিচিত নই। এই ছবিতে অভিনয় করতে গিয়ে বাংলার গ্রামের সঙ্গে শুধু পরিচয়ই হয়নি। বাংলার মাটির স্পর্শ পেয়ে আমি যেন অন্য একটা মানুষ হয়ে গিয়েছিলাম। ছোটপর্দায় দর্শক আমায় যেমন ভালবাসা দিয়েছেন আশা করি এই ছবিতেও আমায় ভাল লাগবে সবার।"

অভিনেত্রী শ্রীতমা দে-এর কথায়, "ছবিতে আমার চরিত্রের নাম ঝুমরি। ঝুমরি যেন আমার খুব কাছের হয়ে উঠেছে। আমি এই চরিত্রটার বাইরে বেরোতে পারিনি এখনও।" কথা বলতে গিয়ে চোখের কোণে জল আসে নায়িকার। নিজেকে সামলে নিয়ে বলেন, "আমি বরাবরই চেয়েছি অন্যরকম কাজ করতে। এই ছবিটা আমার মনের খুব গভীরে আছে। আর থাকবেও।" চলতি বছর ৫ জুলাই বড়পর্দায় মুক্তি পেতে চলেছে 'দোআঁশ'।

নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া