সোমবার ১৮ মে ২০২৬

সম্পূর্ণ খবর

TheArcArt

বিনোদন | Bollywood: চর্চিত প্রেমিকের সঙ্গে কবে বিয়ের পিঁড়িতে বসছেন সোনাক্ষী? হুমকির মুখে আমির পুত্র জুনেইদ খান

নিজস্ব সংবাদদাতা | | Editor: শ্যামশ্রী সাহা ১০ জুন ২০২৪ ১৭ : ৩৬Snigdha Dey

সংবাদসংস্থা মুম্বই: টিনসেল টাউনে খবর অফুরান। বিনোদনের সমস্ত খবর জানতে যদি চান, চোখ রাখুন নজরে বিনোদনে। জেনে নিন, সারাদিনের গরমাগরম খবর কী?


বিয়ের পিঁড়িতে সোনাক্ষী

বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন বলি অভিনেত্রী সোনাক্ষী সিনহা। বহুদিনের চর্চিত প্রেমিক জাহির ইকবালের সঙ্গেই গাঁটছড়া বাঁধবেন অভিনেত্রী। মুম্বই সংবাদ মাধ্যম সূত্রে খবর, আগামী ২৩ জুন সোনাক্ষী ও জাহিরের বিয়ের আসর বসবে মুম্বইয়ের বিলাসবহুল পাঁচতারা হোটেলে। ইতিমধ্যেই আমন্ত্রিত বহু তারকা। প্রেম প্রসঙ্গে বরাবরই মুখে কুলুপ এঁটেছিলেন এই জুটি। এবার বিয়ের খবর প্রকাশ হতে দুজন একসঙ্গে নেটিজেনদের সামনে ধরা দেবেন কি?

বুর্জ খলিফায় 'চন্দু'

অভিনেতা কার্তিক আরিয়ানের পরবর্তী ছবি 'চন্দু চ্যাম্পিয়ন'-এর জন্য এই মুহূর্তে লাইমলাইটে রয়েছেন তিনি। আগামী ১৪ জুন বড়পর্দায় মুক্তি পাবে কার্তিক আরিয়ান অভিনীত নতুন ছবি চন্দু চ্যাম্পিয়ন। সিনেমার ট্রেলার ও গান এই ছবির প্রতি দর্শকের উৎসাহ আরও বাড়িয়ে দিয়েছে। সম্প্রতি বুর্জ খলিফায় হয়ে গেল কার্তিকের সিনেমার গ্র্যান্ড প্রমোশন। সিনেমার প্রচারের সঙ্গে অগ্রিম বুকিংয়ের বার্তাও দেখা গেল। বুর্জ খলিফায় নিজের ছবির প্রচার দেখে আবেগপ্রবণ কার্তিক আরিয়ান।


হুমকির মুখে আমির পুত্র

আমির পুত্র জুনেইদ খান 'মহারাজ'-এর মাধ্যমে তাঁর ডেবিউ করতে চলেছেন।‌ কিন্তু মুক্তির আগেই বাধার মুখে পড়লেন অভিনেতা। বজরং দলের তরফে তাঁকে হুমকি দেওয়া হয় ছবিটি ব্যক্তিগত স্ক্রিনিং-এর জন্য। কারণ, এই ছবির মাধ্যমে নাকি এমন কিছু নেতিবাচক দিক উঠে আসবে যা তাঁরা চান না। এই ঘটনার পর 'মহারাজ'-এর স্ক্রিনিং প্রসঙ্গে এখনও পর্যন্ত মুখ খোলেননি জুনেইদ।


'মুমতাজ' রূপে ঐশ্বর্য

সৌন্দর্যের তকমা দিতে এখনও অভিনেত্রী ঐশ্বর্য রাই-এর নাম ব্যবহার করা হয়। এই মুহূর্তে অভিনয় জগতে থেকে দূরে রয়েছেন অভিনেত্রী। সম্প্রতি কান চলচ্চিত্র উৎসবে তাঁর লুক ভাইরাল হয়েছিল নেট মাধ্যমে। সম্প্রতি আবারও ঐশ্বর্যর একটি ছবি ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। অপ্রকাশিত ছবি 'তাজ মহল' থেকে 'মুমতাজ'-এর চরিত্রে অভিনেত্রীর লুক টেস্টের ছবি নিয়ে চর্চা শুরু হয়েছে নেটিজেনদের মধ্যে। অনেকে আবার ঐশ্বর্যকে 'মুমতাজ'-এর চরিত্রে দেখতে চেয়েছেন।

নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া