সোমবার ০৬ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

খেলা | India-Pakistan: টসে হার রোহিতের, চ্যালেঞ্জিং কন্ডিশনে প্রথমে ব্যাট করবে ভারত

Sampurna Chakraborty | ০৯ জুন ২০২৪ ০১ : ৫০Sampurna Chakraborty
আজকাল ওয়েবডেস্ক: গুরুত্বপূর্ণ ম্যাচে টসে হার রোহিত শর্মার। রবিবার টসে জিতে ভারতকে ব্যাট করতে পাঠান বাবর আজম। যা প্রত্যাশিত‌ই ছিল। বৃষ্টিভেজা পিচে শুরুতে উইকেট থেকে সুবিধা পায় পেসাররা। সেটা কাজে লাগানোর জন্য বল করার সিদ্ধান্ত নিলেন বাবর। টসে জিতলে যা করতেন রোহিতও। এইধরনের পরিবেশ এবং পরিস্থিতিতে কোনও দলই প্রথমে ব্যাট করতে চায় না। ভারত অধিনায়ক স্পষ্ট জানিয়ে দিলেন, তাঁদের দ্রুত পিচের সঙ্গে মানিয়ে নিতে হবে, এবং লড়াকু স্কোর খাড়া করতে হবে। রোহিত বলেন, 'টসে জিতলে আমিও বল করার সিদ্ধান্ত নিতাম। আমাদের পিচের সঙ্গে দ্রুত মানিয়ে নিতে হবে। একটা লড়াকু রান করতে হবে। আগের দুটো ম্যাচ এখানে খেলায় পরিবেশ এবং পরিস্থিতি বুঝতে আমাদের একটু সুবিধা হবে। তবে তাসত্ত্বেও চ্যালেঞ্জিং। আমরা জানি ব্যাটিং ইউনিট হিসেবে কী করতে হবে। বিশ্বকাপের প্রত্যেক ম্যাচই গুরুত্বপুর্ণ। সব ম্যাচেই ভাল করতে হবে।' আমেরিকা ম্যাচ ভুলে নতুন উদ্যমে ঝাঁপাতে তৈরি পাকিস্তান। বাবর বলেন, 'অতীত নিয়ে ভাবছি না। নিজেদের সেরাটা দেওয়ার জন্য তৈরি। ভারতের বিরুদ্ধে ম্যাচ সবসময়ই বাড়তি মোটিভেশন।' ভারতীয় দলে কোনও পরিবর্তন নেই। পাকিস্তান দলে একটি বদল আছে। আজম খানের জায়গায় দলে ফিরলেন ইমাদ ওয়াসিম। বৃষ্টি এবং ভেজা মাঠের জন্য টস আধ ঘন্টা পিছিয়ে যায়। ভারতীয় সময় রাত সাড়ে সাতটায় হওয়ার কথা ছিল টস। কিন্তু আম্পায়ারদের মাঠ পর্যবেক্ষণের পর রাত আটটার টস হয়। তবে তার আগে খোশমেজাজে পাওয়া যায় ভারতীয় ক্রিকেটারদের। ক্রিস গেইলের সঙ্গে কথা বলতে দেখা যায় রোহিত, বিরাটদের। রাত সাড়ে আটটায় শুরু হবে ম্যাচ। এদিন রোহিত ছিলেন রোহিতেই। টসের সময় মুহূর্তের জন্য ভুলে যান কয়েন তাঁর পকেটেই আছে। ম্যাচ রেফারির দিকে হাত বাড়ান ভারত অধিনায়ক। 

নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া