সোমবার ১৮ মে ২০২৬
সম্পূর্ণ খবর
নিজস্ব সংবাদদাতা | | Editor: শ্যামশ্রী সাহা ০৯ জুন ২০২৪ ১৬ : ২৯Snigdha Dey
সংবাদসংস্থা মুম্বই: টিনসেল টাউনে খবর অফুরান। বিনোদনের সমস্ত খবর জানতে যদি চান, চোখ রাখুন নজরে বিনোদনে। জেনে নিন, সারাদিনের গরমাগরম খবর কী?
নয়া জুটি ইব্রাহিম-শ্রীলীলা
দক্ষিণী অভিনেত্রী শ্রীলীলা এবার জুটি বাঁধবেন সইফ পুত্র ইব্রাহিম আলি খানের সঙ্গে। ম্যাডক ফিল্মস দ্বারা প্রযোজিত এই ছবিটি হতে চলেছে একজন ম্যারাথন খেলোয়াড়ের জীবনকে কেন্দ্র করে। ছবির নাম 'দিলের'। পরিচালনার দায়িত্বে রয়েছেন কুণাল দেশমুখ। এই ছবিতে অভিনয়ের জন্য ইতিমধ্যেই প্রস্তুতি শুরু করেছেন শ্রীলীলা। নতুন এই জুটিকে কতটা মনে ধরে দর্শকের সেটাই দেখার।
ছেলের মুখ দেখালেন ইলিয়ানা
বলি অভিনেত্রী ইলিয়ানা ডি'ক্রুজের ব্যক্তিগত জীবন নিয়ে তাঁর অনুরাগীদের মধ্যে চর্চা চলতেই থাকে। তাঁর প্রেম, বিয়ে এমনকী সন্তানের পিতৃ পরিচয় নিয়েও প্রশ্ন উঠেছিল নেট মাধ্যমে। গত বছর সোশ্যাল মিডিয়ায় হঠাৎ মা হওয়ার খবর দেন অভিনেত্রী। তখন থেকেই শুরু হয় জল্পনা। জানা যায় অভিনেত্রীর মার্কিন প্রেমিক মাইকেল ডোলানের সঙ্গে ২০২৩ সালের ১৩ মে তিনি বিয়ে সেরেছেন। আর এবার প্রথমবার ছেলে 'কোয়া'কে সামনে আনলেন ইলিয়ানা। একরত্তিকে দেখে সোশ্যাল মিডিয়ায় ভালবাসায় ভরিয়ে দিয়েছেন নেটিজেনরা।
একতার স্মৃতির পাতায় সিদ্ধার্থ
একতা কাপুরের পরিচালক 'ব্রোকেন বাট বিউটিফুল' সিরিজ নিয়ে আবার এল বড় খবর। সিরিজের প্রথম দু'টি সিজনে অভিনয় করেছিলেন বিক্রান্ত ম্যাসি এবং হারলিন শেঠি। তৃতীয় সিজনে দেখা গিয়েছিল প্রয়াত অভিনেতা সিদ্ধার্থ শুকলাকে। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একতা কাপুর এই সিরিজের পঞ্চম সিজনের ঘোষণা করে জানান, সিদ্ধার্থ শুক্লার স্মৃতি উদ্দেশ্যে চতুর্থ সিজনটি তিনি বাদ দিয়ে পঞ্চম সিজন নিয়ে আসতে চলেছেন। আবারও এক নতুন প্রেম খুঁজে পাওয়া যাবে এই সিজনে।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি