রবিবার ০৫ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
নিজস্ব সংবাদদাতা | | Editor: শ্যামশ্রী সাহা ০৭ জুন ২০২৪ ২৩ : ৫৮Snigdha Dey
নিজস্ব সংবাদদাতা: কালজয়ী নাটক শেক্সপিয়রের ‘ওথেলো’কে বড়পর্দায় 'অথৈ' রূপে আনছেন অর্ণ মুখোপাধ্যায়।এই ছবির মাধ্যমেই বড়পর্দায় পরিচালনায় হাতেখড়ি হতে চলেছে অর্ণর। পরিচালনার পাশাপাশি ছবির মুখ্যভূমিকায় দেখা যাবে অর্ণকে। ছবিতে নেতিবাচক ভূমিকায় রয়েছেন অনির্বাণ ভট্টাচার্য। অন্যদিকে নায়িকার ভূমিকায় দেখা যাবে সোহিনী সরকারকে। কেন্দ্রীয় নারী চরিত্র ‘ডেসডিমোনা’, অর্থাৎ ছবিতে ‘দিয়ামোনা’র চরিত্রে দেখা যাবে। অনির্বাণকে দেখা যাবে ‘ইয়াগো’ যার বাংলা রূপান্তর ‘গোগো’র চরিত্রে। ওথেলোর অনুকরণে তৈরি হয়েছে ডঃ অথৈ লোধার চরিত্র। সেই চরিত্রেই দেখা যাবে অর্ণকে। প্রযোজনার দায়িত্বে এসভিএফ।
সম্প্রতি, প্রকাশ্যে এল ছবির ট্রেলার। দেখা গেল ভিনসুরা নামের এক কাল্পনিক জায়গাকে ঘিরে এগোচ্ছে গল্প। চিরকাল হারতে থাকা ভিনসুরাবাসীকে ট্রেলারের শুরুতেই প্রশ্নের মুখে ফেললেন অনির্বাণ। 'গোগো'র কথায় 'অথৈ'র মনোবল টলমল। তখন তাঁকে সাহস জোগায় রবি ঠাকুরের বাণী, ‘মানুষের উপর বিশ্বাস হারানো পাপ’। মুখ আর মুখোশের আড়ালের আসল সত্যি কী? নিজের আস্থাভাজন 'মুকুল'-এর সঙ্গে স্ত্রীর পরকীয়ার সন্দেহ 'অথৈ'র মনে ঢুকিয়ে দেবে 'গোগো'। ছারখার হয়ে যাবে 'অথৈ'-এর জীবন। ট্রেলারে 'মুকুল'-এর চরিত্রে নজর কাড়লেন অভিনেতা অর্পণ ঘোষাল। প্রথম ছবিতেই বাজিমাত করলেন অভিনেতা। একঝলক দেখা মিলল অভিনেত্রী দিতিপ্রিয়া রায়ের। সূত্রের খবর, সম্ভবত তাঁকে 'বিয়াঙ্কা'র চরিত্রে দেখা যেতে চলেছে। ক্যাসিওর ঈর্ষান্বিত প্রেমিকা 'বিয়াঙ্কা'। এই চরিত্রের আদলেই পরিকল্পনা করা হয়েছে দিতিপ্রিয়ার চরিত্রটি। সব মিলিয়ে দর্শকমনে বেশ কৌতূহল তৈরি হয়েছে এই ছবি ঘিরে। আগামী ১৪ই জুন বড় পর্দায় মুক্তি পাবে এই ছবি।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি