সোমবার ১৮ মে ২০২৬

সম্পূর্ণ খবর

বিনোদন | Bollywood: স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে ছাড়পত্র পেল শাহরুখের সংস্থা, নয়া অবতারে ধরা দিলেন বিগ বি

নিজস্ব সংবাদদাতা | | Editor: শ্যামশ্রী সাহা ০৭ জুন ২০২৪ ১৭ : ৫৮Snigdha Dey

সংবাদসংস্থা মুম্বই: টিনসেল টাউনে খবর অফুরান। বিনোদনের সমস্ত খবর জানতে যদি চান, চোখ রাখুন নজরে বিনোদনে। জেনে নিন, সারাদিনের গরমাগরম খবর কী?


ছাড়পত্র পেল শাহরুখের সংস্থা

২০১৩ সালে শাহরুখ খান মীর ফাউন্ডেশন প্রতিষ্ঠিত করেন। এই সংস্থার মূল উদ্দেশ্য ছিল যে মহিলারা অ্যাসিড অ্যাটাকের শিকার তাঁদের নিয়ে, তাঁদের জন্য কাজ করা। এবার শাহরুখ খানের এনজিও মীর ফাউন্ডেশনকে স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে ফরেন কন্ট্রিবিউশন রেগুলেশন অ্যাক্ট লাইসেন্স দেওয়া হল। এর ফলে এবার শাহরুখের এই সংস্থা বিদেশ থেকেও অনুদান পেতে পারবে।

নয়া অবতারে বিগ বি

মুম্বইয়ের রাজপথে নয়া অবতারে দেখা মিলল বলিউডের বিগ বি অমিতাভ বচ্চনের। হলুদ পাঞ্জাবি, হলুদ পাগড়ি এবং কালো ফ্রেমের চশমা পড়ে দেখা মিলল তাঁর। তাঁর এই নতুন রূপ দেখে নেটিজেনদের ধারণা, নতুন কোনও ছবির জন্যই নিজের এমন লুক তৈরি করেছেন অমিতাভ। আগামীতে তাঁকে দক্ষিণী সুপারস্টার রজনীকান্তের সঙ্গে 'ভেট্টিয়ান' ছবিতে দেখা যাবে। এই ছবির মাধ্যমেই দক্ষিণী ছবিতে পা দিতে চলেছেন বিগ বি।

দিওয়ালির ধামাকা 'ভুলভুলাইয়া ৩'

বলি অভিনেতা কার্তিক আরিয়ান সম্প্রতি মুম্বই সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তাঁর আসন্ন ছবি 'ভুলভুলাইয়া ৩' নিয়ে কথা বলতে গিয়ে বলেছেন, এই ছবিটি দিওয়ালির বড় ধামাকা হতে চলেছে দর্শকের জন্য। ছবিটিতে কাজ করে আমি খুবই উত্তেজিত। পোস্ট প্রোডাকশনের কাজ আর কিছুদিনের মধ্যেই শেষ হবে। ছবিতে বিদ্যা বালানের সঙ্গে কাজ করে অভিনয় সম্পর্কে অনেক কিছু শিখতে পেরেছেন বলেও জানান কার্তিক।

নবাবী মেজাজে সইফ

রবি গ্রেওয়াল পরিচালিত 'জুয়েল থিফ- দ্য রেড সান চ্যাপ্টার'-এ বলি অভিনেতা সইফ আলি খান মুখ্য চরিত্রে থাকছেন। এই খবর সামনে আসতেই নেটিজেনদের মধ্যে এই ছবি নিয়ে কৌতূহল বেড়ে চলছিল। বুদাপেস্টে শেষ হল ছবির শুটিং। শুটিং শেষে ফুরফুরে মেজাজে সোশ্যাল মিডিয়ায় কুণাল কাপুর, সিদ্ধার্থ আনন্দ, মমতা আনন্দের সঙ্গে ছবি শেয়ার করলেন সইফ আলি খান। এই রেস্তোরাঁয় সময় কাটাতে দেখা গেল তাঁদের।

নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া