শনিবার ০৪ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

খেলা | India-Kuwait: চোখের জলে বিদায় সুনীলের, তৃতীয় রাউন্ড কঠিন হল ভারতের

Sampurna Chakraborty | ০৬ জুন ২০২৪ ০৩ : ২০Sampurna Chakraborty
ভারত -

কুয়েত -

সম্পূর্ণা চক্রবর্তী: বিদায়বেলায় দলের তৃতীয় রাউন্ডের টিকিট নিশ্চিত করতে পারলেন না সুনীল ছেত্রী। ভারতের অপেক্ষা আরও দীর্ঘায়িত হল। বৃহস্পতিবার বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের ম্যাচে কুয়েতের সঙ্গে গোলশূন্য ড্র। নব্বই মিনিটের লড়াইয়ে একাধিক সুযোগ তৈরি হলেও জালে বল গেল না। সেই পুরোনো রোগে আক্রান্ত ভারত। ট্র্যাজিক নায়ক সুনীল। ম্যাচের শেষ বাঁশি বাজার পর গোটা স্টেডিয়াম পরিদর্শন করেন ভারত অধিনায়ক। কিন্তু হাসি মুখে নয়, মাথা নত করে দর্শকদের অভিবাদন কুড়োলেন। আগের দিন সাংবাদিক সম্মেলনে অনেক কষ্টে আবেগ চেপেছিলেন। কিন্তু এদিন আর পারলেন না। মাঠ পরিদর্শনের পর কান্নায় ভেঙে পড়লেন। তাঁকে আবেগে ভাসতে দেখে জড়িয়ে ধরেন অমরিন্দর সিং। দু'দিকে সারি হয়ে দাঁড়িয়েছিলেন ভারতের ফুটবলাররা। 'গার্ড অফ অনার' দেওয়া হয় সুনীলকে। এদিন ড্রয়ের পরে বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের তৃতীয় রাউন্ডের পথ আরও কঠিন হল ভারতের। কাতারের বিরুদ্ধে গ্রুপের শেষ ম্যাচ জিততে বা ড্র করতে হবে। একই সঙ্গে তাকিয়ে থাকতে হবে কুয়েত-আফগানিস্তান ম্যাচের দিকে। আগের কুয়েত ম্যাচেই শেষ জয় পায় ভারত। ফিল্ড গোলও সেই ম্যাচেই শেষ। এরপর আফগানিস্তানের বিরুদ্ধে সুনীলের পেনাল্টি ছাড়া সাত ম্যাচের মধ্যে ছয় ম্যাচে গোল করতে ব্যর্থ ভারত। আগের দিন সাংবাদিক সম্মেলনে বড় মুখ করে ইগর স্টিমাচ জানিয়েছিলেন, গোল পাওয়া নিয়ে চিন্তিত নন তিনি। কিন্তু সেই পুরোনো রোগেই ভুগতে হল।  

ম্যাচের আগে ওয়ার্ম আপ করতে মাঠে নামতেই গর্জে উঠেছিল গ্যালারি। বিদায়ী ম্যাচে শেষবার তারকাকে দেখতে ভরেছিল যুবভারতী ক্রীড়াঙ্গন। মাঠ ভরতে একটু সময় লাগলেও, শেষপর্যন্ত প্রায় ৫৯ হাজার লোক হয়েছিল। কিন্তু মন ভরানো ফুটবল উপহার দিতে পারেননি সুনীলরা।‌ বিরতিতে গোলশূন্য। যদিও স্কোরলাইন দিয়ে ম্যাচের গতিপ্রকৃতি নির্ধারণ করা যাবে না। প্রথমার্ধে গোলের সুযোগ পায় দু'দলই। কিন্তু মিসের বহর। সুনীলের বিদায়ী ম্যাচে অভিষেক হয় জয় গুপ্তর। কিন্তু মাঝমাঠে কোনও ক্রিয়েটিভিটি ছিল না। তার‌ওপর কুয়েতের বড় চেহারার ফুটবলারদের সঙ্গে শারীরিকভাবে টক্কর দিতে কিছুটা সমস্যা হয়। অভিষেক ম্যাচে খারাপ খেলেননি জয়। বেশ কয়েকবার ওভারল্যাপ ওঠেন। কিন্তু অ্যাটাকিং থার্ডে সেই ফিনিশিংয়ের অভাব। বিদায়বেলায় জ্বলে উঠতে পারেননি সুনীল। হাতেগোনা কয়েকবার বল পায়ে দেখা যায়। প্রথমার্ধে অনেক বেশি সুযোগ ভারতের। দ্বিতীয় কোয়ার্টারে যেভাবে মুহুর্মুহু আক্রমণ তৈরি হচ্ছিল, গোল হয়ে যাওয়া উচিত ছিল। যদিও প্রথম ঝাপটা‌ ছিল কুয়েতের। 

ম্যাচের শুরুতেই সুযোগ পায় কুয়েত। ৪ মিনিটে মহম্মদ আবদুল্লাহর শট বাঁ পায়ে ব্লক করেন গুরপ্রীত।‌ এরপর ২৪ মিনিটে নিশ্চিত গোল মিস। ইদ আলরাশিদির লব লক্ষ্যভ্রষ্ট হয়। সামনে একা গুরপ্রীতকে পেয়েও তাঁর মাথার ওপর দিয়ে বল বাইরে মারেন। বাকি সময়টা ভারতের। ১১ মিনিটে প্রথম সুযোগ। লিস্টনের পাস সুনীলের পায়ে পৌঁছনোর আগেই ক্লিয়ার করেন হাসান আলানেজি। তার এক মিনিটের মধ্যে অনিরুদ্ধ থাপার কর্নার থেকে জয় গুপ্তর হেড বাইরে যায়। প্রথমার্ধে বেশ কয়েকটা নিশ্চিত সুযোগ ছিল। ২৫ মিনিটে চাংতের কর্নার থেকে আনোয়ারের হেড ক্রসপিসের ওপর দিয়ে ভেসে যায়। এরপরও সুযোগ ছিল। ব্যাক টু ব্যাক সাহাল এবং লিস্টনের শট প্রতিহত হয়। দ্বিতীয়ার্ধের শুরুতেই ব্রেন্ডনকে নামিয়ে মাঝমাঠের দখল নেওয়ার চেষ্টা করেন স্টিমাচ।‌ কিন্তু তাতেও গোলমুখ খুলতে পারেনি ভারত। ম্যাচের ৪৭ মিনিটে ফইজল আলহারবির শট বাঁচায় গুরপ্রীত। ফিরতি শট বাইরে মারেন ইউসেফ আলসুলেইমান। কাউন্টার অ্যাটাক থেকে গোলের সুযোগ পায় ভারত। কিন্তু কুয়েতের গোলকিপারের হাতে মারেন রহিম আলি। দ্বিতীয়ার্ধের শুরুতেই রহিমকে নামিয়ে পুরোপুরি আক্রমনাত্মক‌ ছকে চলে যান স্টিমাচ। কিন্তু সেই গোল মিসের ছটা।‌ শেষলগ্নে সুযোগ পেলেও কাজে লাগাতে পারেনি। 

নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া