মঙ্গলবার ০৭ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

TheArcArt

বিনোদন | Breaking: দ্বিতীয়বার পরিচালকের আসনে মানসী সিনহা? আসছে কোন ছবি?

নিজস্ব সংবাদদাতা | | Editor: শ্যামশ্রী সাহা ০৬ জুন ২০২৪ ২১ : ৫২Snigdha Dey

নিজস্ব সংবাদদাতা: অভিনেত্রী মানসী সিনহা আবার পরিচালকের আসনে। 'এটা আমাদের গল্প' ছবির মাধ্যমে তাঁর পরিচালনায় হাতেখড়ি।
প্রথম পরিচালিত ছবিতে বাস্তবের কঠিন কথাগুলো সহজ করে বলে দিয়েছেন মানসী। একাকীত্ব, চাপা কষ্ট, চোখের জল সব রকমের অনুভূতি ছবিতে থাকলেও কমেডির বাঁধনে ছবিটি দেখলে মন ভাল করে। 'এটা আমাদের গল্প' বক্স অফিসেও পেয়েছে দারুণ সাফল্য। দর্শকের ভালবাসায় জয় হয়েছে পরিচালক 'মানসী সিনহা'র। সেই সাফল্যের পথেই আবারও হাঁটতে চলেছেন তিনি। আসছে তাঁর পরিচালিত দ্বিতীয় ছবি। প্রযোজনায় আরও একবার থাকছেন শুভঙ্কর মিত্র। তবে জানা যাচ্ছে, ছবিতে সম্ভবত অভিনয় করতে দেখা যাবে আর্য দাশগুপ্তকে সহ আরও অনেককে। এই বিষয়ে আর্য দাশগুপ্তর সঙ্গে যোগাযোগ করা হলে আজকাল ডট ইন-কে জানান, "আমায় বিশেষ চরিত্রে ভাবা হচ্ছে এই ছবিতে। সম্ভবত আমার বিপরীতে নায়িকাও থাকছেন। এর চেয়ে বেশি কিছু এখনই বলতে পারব না।" এই বিষয়ে মুখ খুলতে নারাজ পরিচালক মানসী সিনহা। সূত্রের খবর, ছবির মুখ্য চরিত্রে অপরাজিতা আঢ্য, শাশ্বত চট্টোপাধ্যায়কেইভাবা হচ্ছে। ছবিতে বহুদিন পর দেখা যেতে পারে দেবিকা মুখোপাধ্যায়কে। জানা যাচ্ছে, চলতি বছর অগাস্ট মাস থেকেই শুরু হবে ছবির শুটিং।

এর আগে 'এটা আমাদের গল্প'-এ দুটো মানুষের মিলন শুধু নয় দুটো পরিবারের মিলন দেখিয়েছেন মানসী। তাঁর পরিচালিত প্রথম ছবি তিনি উৎসর্গ করেছিলেন প্রয়াত কিংবদন্তি সৌমিত্র চট্টোপাধ্যায়কে। ছবির শুরু হয় সৌমিত্র চট্টোপাধ্যায়ের আবৃত্তি দিয়ে। এক লহমায় পরাবাস্তব থেকে এতদিন পর বাস্তবে যেন ফিরে এলেন সৌমিত্র। এবার নতুন ছবিতে কোন বিশেষ চমক রাখেন তিনি সেই অপেক্ষায় দর্শক। ধাগা প্রোডাকশনের তরফে ছবির আনুষ্ঠানিক ঘোষণা হতে পারে ২০ জুন। সেই সঙ্গে থাকবে আরও চমক। পুজোয় ছবির মহাযুদ্ধে আসছে এই ছবি না বড়দিনের উপহার হতে চলেছে তা ক্রমশ প্রকাশ্য।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া