সোমবার ১৮ মে ২০২৬
সম্পূর্ণ খবর
নিজস্ব সংবাদদাতা | | Editor: শ্যামশ্রী সাহা ০৬ জুন ২০২৪ ১৮ : ৪১Snigdha Dey
সংবাদসংস্থা মুম্বই: টিনসেল টাউনে খবর অফুরান। বিনোদনের সমস্ত খবর জানতে যদি চান, চোখ রাখুন নজরে বিনোদনে। জেনে নিন, সারাদিনের গরমাগরম খবর কী?
সম্মানিত সুস্মিতা
সুস্মিতা সেনকে নিয়ে অনুরাগী মহলে আগ্রহের শেষ নেই। ডিজনি প্লাস হটস্টারে তাঁর অভিনীত সিরিজ 'আরিয়া' দারুণ প্রশংসিত দর্শকের কাছে। সিরিজে সুস্মিতার অভিনয় দেখে অনুরাগীরা ভালবাসায় ভরিয়ে দিয়েছেন অভিনেত্রীকে। এবার 'আরিয়া'র জন্য বিশেষ সম্মান পেলেন তিনি। 'ইন্টারন্যাশনাল আইকনিক অ্যাওয়ার্ড ২০২৪'-এ সেরা অভিনেত্রীর শিরোপা জিতলেন সুস্মিতা সেন। সোশ্যাল মিডিয়ায় নিজেই এই খবর প্রকাশ করলেন অভিনেত্রী।
স্পাই ইউনিভার্সে শর্বরী
যশরাজ ফিল্মসের প্রযোজনায় আসছে 'স্পাই ইউনিভার্স'। বড় বাজেটের এই ছবিতে কেন্দ্রীয় চরিত্রে থাকছেন অভিনেত্রী আলিয়া ভাট। সম্প্রতি মুম্বই সংবাদ মাধ্যম সূত্রে খবর, এই ছবিতে আলিয়ার পাশাপাশি অভিনয় করতে চলেছেন অভিনেত্রী শর্বরী ওয়াঘ। সম্প্রতি তিনি নিজেই এক সাক্ষাৎকারে জানিয়েছেন, এই ছবিতে কাজের সুযোগ পেলে তিনি নিজেকে ভাগ্যবান মনে করছেন। ছবিটি তাঁর কাছে খুবই বিশেষ।
ট্রোলের জবাব দিলেন শরমিন
'হীরামাণ্ডি'-তে অভিনেত্রী শরমিন সেহগাল-এর অভিনয় ঘিরে দর্শকমহলে চর্চার শেষ নেই। সম্পর্কে পরিচালক সঞ্জয় লীলা বানশালির ভাগ্নি হওয়ার কারণে দর্শকের তোপের মুখেও পড়েছেন তিনি। সোশ্যাল মিডিয়ায় নেটিজেনদের তাঁর অভিনয় প্রসঙ্গে কুরুচিপূর্ণ মন্তব্যের কারণে এবং মুখ খুললেন অভিনেত্রী। এক সাক্ষাৎকারে তিনি বললেন, "সবার স্বাধীনতা আছে নিজের মতামত জানানোর। তাই নেটিজেনদের মন্তব্যে আমার খারাপ লাগলেও আমি কিছু বলতে চাইনা। আমি আমার সাধ্যমত চেষ্টা করেছি 'হীরামাণ্ডি'-তে আমার চরিত্রটি ফুটিয়ে তোলার।"
ছোট্ট মালতির দুষ্টুমি
এই মুহূর্তে 'দ্য ব্লাফ'-এর শুটিংয়ে ব্যস্ত অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। ছবির শুটিং-এর জন্য অস্ট্রেলিয়ায় পাড়ি দিয়েছেন। মেয়ে মালতিকে নিয়ে অস্ট্রেলিয়া থেকে বেশকিছু মুহূর্ত সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছিলেন অভিনেত্রী। এবার দেখা গেল শুটিং ফ্লোরের মেকআপ রুমে ছোট্ট মালতির কান্ডকারখানা। মেকআপ রুমে থাকা ম্যানিকুইনকে দেখে আনন্দে আত্মহারা মালতি। সেখানেই আঁকিবুঁকি জুড়ে দিল সে খেলার ছলে। সোশ্যাল মিডিয়ায় মেয়ের দুষ্টুমি অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিয়েছেন প্রিয়াঙ্কা।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি