শনিবার ০৪ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

বিনোদন | Bollywood: ছেলেবেলার স্বপ্ন সফল, সেনাবাহিনীতে টোটা রায়চৌধুরী?

নিজস্ব সংবাদদাতা | | Editor: শ্যামশ্রী সাহা ০৯ নভেম্বর ২০২৩ ১৭ : ০৬
কথায় আছে, মন থেকে কিছু চাইলে ব্রহ্মাণ্ড নাকি সেই স্বপ্নপূরণের জন্য পাশে দাঁড়ায়! 

টোটা রায়চৌধুরী কি এখনও তাঁর ছেলেবেলার লালিত স্বপ্ন দেখেন? আগে একাধিক সাক্ষাৎকারে জানিয়েছিলেন, তাঁর ছোটবেলার স্বপ্ন, তিনি ভারতীয় সেনাবাহিনীতে যোগ দেবেন। তার জন্য প্রস্তুতিও নিয়েছিলেন। তারপর পাকেচক্রে অভিনয় দুনিয়ায়। কিন্তু সেই স্বপ্ন তিনি আজও স্বযত্নে লালন করেন। অবশেষে সেই স্বপ্নপূরণ। ভারতীয় সেনাবাহিনীতে যোগ দিলেন অভিনেতা। পরনে সেনাবাহিনির খাকি পোশাক। মাথায় টুপি। তাতে লোগো লাগানো। দেখে মনে হচ্ছে, রাষ্ট্রীয় ক্যাডেট বাহিনীতে যোগ দিয়েছেন তিনি। সেনাবাহিনীতে যোগ দেওয়ার সঙ্গে সঙ্গে তাঁর দাড়ি-গোঁফ, চুলের ‘পেপার-সল্ট’ লুক উধাও! আবছা দাড়ি-গোঁফে যথারীতি আকর্ষণীয়।

সত্যি? অবশ্যই টোটার স্বপ্ন বাস্তব হয়েছে। তবে পর্দায়। করণ জোহরের ‘রকি ঔর রানি কি প্রেম কহানি’র পরে আবারও তিনি বলিউডে। এবার, পরিচালক কুণাল দেশমুখের ‘দিলার’ ছবিতে দেখা যাবে তাঁকে। সেখানেই তিনি সেনাবাহিনীর বিশেষ চরিত্রে অভিনয় করছেন। আগের ছবিতে এই প্রজন্মের আলিয়া ভাট-রণবীর সিং তাঁর সঙ্গে পর্দা ভাগ করে নিয়েছিলেন। এবার সইফ আলি খানের ছেলে ইব্রাহিম আলি খান সম্ভবত থাকছেন।

ছেলেবেলার স্বপ্ন আংশিক পূরণ হতেই খুশি অভিনেতা। বৃহস্পতিবার নিজের ‘ফার্স্ট লুক’ প্রকাশ্যে আনেন টোটা। সঙ্গে বার্তায় আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন পরিচালককে। জানিয়েছেন, অবশেষে স্বপ্নপূরণ। সেই আনন্দ ভাষায় বোঝাতে পারছেন না তিনি। চরিত্রটি তাঁর বুকের খুব কাছের। এও আভাসে জানিয়েছেন, সম্ভবত ছবির একপ্রস্থ শুট হয়ে গিয়েছে। পরের পর্বের জন্য তিনি মুখিয়ে। ছবি আরও বলছে, ঘন জঙ্গলে ঘেরা পাহাড়ি রাস্তায় শুটিংয়ের ফাঁকে বিশেষ পোজ দিয়েছেন তিনি। সবিস্তার জানতে আজকাল ডট ইন যোগাযোগ করেছিল তাঁর সঙ্গে। টোটা সবিনয়ে জানিয়েছেন, তিনি এখন কিছুই বলতে পারবেন না।



ছবি ভাগ করে নিতেই অভিনন্দনের বন্যা। করণের ছবির মতো এই ছবিতেও টোটা জনপ্রিয়তা পান, শুভকামনা সবার।



 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া