মঙ্গলবার ১৯ মে ২০২৬
সম্পূর্ণ খবর
নিজস্ব সংবাদদাতা | | Editor: শ্যামশ্রী সাহা ০৫ জুন ২০২৪ ১৫ : ৩৪Snigdha Dey
সংবাদসংস্থা মুম্বই: টিনসেল টাউনে খবর অফুরান। বিনোদনের সমস্ত খবর জানতে যদি চান, চোখ রাখুন নজরে বিনোদনে। জেনে নিন, সারাদিনের গরমাগরম খবর কী?
বাচ্চার জন্য কেনাকাটায় দীপিকা
অভিনেত্রী দীপিকা পাড়ুকোন-এর অন্তঃসত্ত্বা হওয়ার খবর পেয়ে দারুণ খুশি তাঁর অনুরাগীরা। অভিনেত্রীর স্ফীতোদরের ঝলক সামনে আসতেই সেই ছবি নিমেষে ভাইরাল হয়। এই মুহূর্তে দীপিকাকে মুম্বইয়ের বিভিন্ন রোস্তারাঁ বা শপিং মলের বাইরে মাঝেমধ্যেই দেখা যাচ্ছে। সম্প্রতি অভিনেত্রীকে দেখা গেল মুম্বইয়ের বিলাসবহুল শপিং মলের বাইরে। যা দেখে নেটিজেনদের দাবি, তিনি হয়তো তাঁর সন্তানের জন্য এখন থেকেই কেনাকাটা শুরু করেছেন।
আবার জুটিতে বরুণ-বনিতা
বরুণ ধাওয়ান ও বনিতা সন্ধু অভিনীত 'অক্টোবর' সিনেমার পর এই জুটিকে আর একসঙ্গে দেখা যায়নি। 'অক্টোবর'-এর সাত বছর উপলক্ষ্যে অভিনেত্রী মুম্বই সংবাদ মাধ্যমকে এক সাক্ষাৎকারে জানান, তিনি আবারও বরুণ ধাওয়ান-এর সঙ্গে কাজ করতে চান। চিত্রনাট্য পেলেও এই মুহূর্তে বরুণের ব্যস্ততার কারণে অভিনেতা সময় দিতে পারছেন না বলেও জানান বনিতা। খুব তাড়াতাড়ি তাঁদের আবারও জুটি বাঁধতে দেখা যাবে বলেও অনুরাগীদের ভরসা দিয়েছেন অভিনেত্রী।
নতুন ভূমিকায় অনন্যা
বলি অভিনেত্রী অনন্যা পাণ্ডের প্রথম ওয়েব সিরিজ 'কল মি বে' নিয়ে দর্শকের মধ্যে কৌতূহল তুঙ্গে। সিরিজে এক ফ্যাশানিস্তার চরিত্রে দেখা যাবে অভিনেত্রীকে। সিরিজের প্রথম পোস্টার সামনে আসতেই অনন্যার লুক দেখে সিরিজটির প্রতি আগ্রহ আরও বেড়েছে দর্শকের। সম্প্রতি নিজের সোশ্যাল মিডিয়ায় অনন্যা একটি ছবি শেয়ার করে লেখেন তাঁর প্রথম এ ডি-এর কাজ। আসলে 'কল মি বে'-এর সেট থেকে পোস্ট করা ওই ছবিতে দেখা যাচ্ছে ক্যামেরার পিছনে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টরের কাজও করছেন তিনি।নতুন ভূমিকায় অনন্যাকে দেখে খুশি অনুরাগীরা।
প্রেম প্রসঙ্গে মুখ খুললেন প্রতিভা-স্পর্শ
প্রতিভা রানতা ও স্পর্শ শ্রীবাস্তবের সম্পর্ক নিয়ে জল্পনার মাঝে মুখ খুললেন দুই তারকা। 'লাপাতা লেডিস' মুক্তির পরে তাঁদের দুজনের অফস্ক্রিন রসায়ন নজর কেড়েছিল নেটিজেনদের। প্রশ্ন উঠেছিল তাঁরা কি প্রেম করছেন? এবার এই প্রশ্নের জবাবে সোশ্যাল মিডিয়ায় দুই তারকা এসে অনুরাগীদের জানালেন, তাঁরা প্রেম করছেন না। দু'জন খুব ভালো বন্ধু। একটা ছেলে এবং একটা মেয়ে ভালো বন্ধুও হতে পারে, তার জন্য প্রেমের সম্পর্কের প্রয়োজন হয় না।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি