শনিবার ০৪ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

TheArcArt

বিনোদন | Tripri-Ayushman: ‘প্রিন্স অফ ক্যালকাটা’ সৌরভ গঙ্গোপাধ্যায়-এর বায়োপিকে তৃপ্তি দিমরি? মায়ের চরিত্রে কাকে চাইলো সানা?

নিজস্ব সংবাদদাতা | ০৪ জুন ২০২৪ ০০ : ১৬Snigdha Dey

নিজস্ব সংবাদদাতা: বাংলার মহারাজ সৌরভ গঙ্গোপাধ্যায়-এর বায়োপিক নিয়ে উত্তেজনা তুঙ্গে সৌরভ অনুরাগীদের। ইতিমধ্যেই চূড়ান্ত হয়েছে কোন অভিনেতাকে দেখা যাবে 'দাদা'র ভূমিকায়। বলি অভিনেতা আয়ুষ্মান খুরানা থাকছেন মুখ্য চরিত্রে।

অন্যদিকে, ডোনা গঙ্গোপাধ্যায়-এর চরিত্রে কে থাকছেন, তা এখনও চূড়ান্ত হয়নি বলে জানালেন সৌরভ। তবে মায়ের চরিত্রে কাকে তিনি দেখতে চান, তা বাবাকে জানিয়ে দিয়েছেন সানা।
সম্প্রতি, বেঙ্গল বিজনেস কাউন্সিলের বার্ষিক কনভেনশন ও ভিশন কনক্লেভের আলাপচারিতায় উঠে আসে সৌরভের বায়োপিকের প্রসঙ্গ। এই বিষয়ে 'দাদা' বলেন, "ছবির গল্পের কাজ এগোচ্ছে, আয়ুষ্মান মুখ্য চরিত্রে রয়েছেন। বাকি চরিত্র নির্বাচন প্রক্রিয়া এখনও চলছে। মজার বিষয় সানা নিজেই জানতে চাইল বায়োপিকের কাজ কতদূর? আমি উত্তর দিতেই সানা বলে, ওর মতামত কেন নেওয়া হয়নি ছবি তৈরির ক্ষেত্রে। সেইসময় ও নিজেই বলে মায়ের চরিত্রে কাকে দেখতে চায়।"
সানা জানায়, মায়ের চরিত্রে পছন্দের অভিনেত্রী তৃপ্তি দিমরিকে দেখতে চায় সে।

প্রসঙ্গত, সৌরভ গঙ্গোপাধ্যায়ের জীবনকাহিনী অবলম্বনে ছবির পরিচালনা করতে চলেছেন বিক্রমাদিত্য মোতওয়ানে। ‘প্রিন্স অফ ক্যালকাটা’র বায়োপিকে মেয়ে সানার ইচ্ছেকে গুরুত্ব দিয়ে সত্যিই জুটি বাঁধতে দেখা যায় কিনা আয়ুষ্মান ও তৃপ্তিকে এখন সেটাই দেখার।

নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া