মঙ্গলবার ০৭ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

বাংলা সেরা

বিনোদন | Television: ‘বল দুগ্গা মাই কি জয়’! পুজো মিটিয়েই বাংলা সেরা কোন ধারাবাহিক?

নিজস্ব সংবাদদাতা | ০৯ নভেম্বর ২০২৩ ১৪ : ৫৫
জি বাংলার ধারাবাহিক ‘কার কাছে কই মনের কথা’র একটি দৃশ্য। সিঁদুরখেলা শেষে বন্ধুদের নিয়ে শিমুলের উল্লাস, ‘বল দুগ্গা মাই কি জয়’! দৃশ্যটা বাস্তবেও যে এমন সত্যি হবে, ভাবাই যায়নি! ধারাবাহিকে পুজোপর্ব মিটতেই বড় খবর। এই প্রথম ‘বাংলা সেরা’র তকমা ছিনিয়ে নিলেন মানালি দে, ঋতা দত্ত চক্রবর্তী এবং ‘টিম কার কাছে কই মনের কথা’। তার প্রাপ্তি ৭.৭ নম্বর।

গত সপ্তাহ থেকেই প্রথম স্থানে নেই স্টার জলসার ধারাবাহিক ‘অনুরাগের ছোঁয়া’। চলতি স্থানে দ্বিতীয় স্থান নিয়েও হাড্ডাহাড্ডি লড়াই। ৭.৬ পেয়ে জোড়া ধারাবাহিক এই স্থানে। তালিকায় যথাক্রমে ‘নিমফুলের মধু’ আর ‘ফুলকি’। তৃতীয় স্থানে পিছিয়ে গিয়েছে জগদ্ধাত্রী। তার প্রাপ্তি ৭.৩ নম্বর। ৭.২ পেয়ে চতুর্থ স্থানে এগিয়ে এসেছে সূর্য আর দীপা। এবারে পঞ্চম স্থানে ‘লাভ বিয়ে আজকাল’। সে পেয়েছে ৬.৪ নম্বর।

প্রথম পাঁচে এত বড় বদল দেখে নড়ে বসেছে টেলিপাড়াও। ষষ্ঠ থেকে দশম স্থানে কোন কোন ধারাবাহিক?

রেটিং চার্ট বলছে, ৬.৩ পেয়ে ষষ্ঠ স্থানে ‘রাঙা বৌ’। গৌরব রায়চৌধুরীর এখন দ্বৈত চরিত্র। ‘লবকুশ’ হিসেবে পর্দায় দেখা যাচ্ছে তাঁকে। ৬.২ পেয়ে আবারও একাধিক ধারাবাহিক সপ্তম স্থানে। তালিকায় ‘ইচ্ছে পুতুল’, ‘জল থইথই ভালবাসা’, ‘হরগৌরী পাইস হোটেল’। এর মধ্যে ‘জল থইথই ভালবাসা’য় অভিমানী ‘কোজাগরী’ ওরফে অপরাজিতা আঢ্য সবার অজান্তে বাড়ি ছেড়েছেন। অষ্টমে ‘সন্ধ্যাতারা’। তার পয়েন্ট ৬.১ নম্বর। নয়নতারার বদলে একটু একটু করে কি সন্ধ্যার প্রতি দুর্বল আকাশনীল? পর্বে এই মোচড় আসতেই ফের আগ্রহী দর্শক। ৬.০ পেয়ে নবম স্থানে ‘তুঁতে’। দশম স্থানে ছক্কা দুই নতুন ধারাবাহিকের। ৫.৭ পেয়ে এই স্থানে ‘তুমি আশেপাশে থাকলে’, ‘তোমাদের রানি’।  




 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া