রবিবার ১০ মে ২০২৬

সম্পূর্ণ খবর

মানবিক সানি

বিনোদন | Bollywood: আদিত্যকে নিয়ে মুখ খুললেন অনন্যা! কার জন্য ৫০ হাজার টাকা পুরস্কার সানির?

সংবাদ সংস্থা, মুম্বই | | Editor: শ্যামশ্রী সাহা ০৯ নভেম্বর ২০২৩ ১৩ : ৫৯
টিনসেল টাউনের মায়ানগরীতে খবর অফুরান! বিনোদনের সমস্ত খবর জানতে যদি চান, চোখ রাখুন ‘নজরে বিনোদন’-এ। জেনে নিন, সারা দিনের গরমাগরম খবর কী?---

অবশেষে স্বীকার
করণ জোহরের সঙ্গে কফি খাওয়া মানে যাবতীয় কেচ্ছা ফাঁস। এতদিন যা ছিল রাখঢাক গুড়গুড় সেটিই অবশেষে প্রকাশ্যে। ‘কফি উইথ করণ ৮’-এ এসে মুখ খুললেন সিদ্ধার্থ রায় কাপুর, অনন্যা পাণ্ডে। সেখানেই ফাঁস, অনন্যা এবং আদিত্য এক বছরেরও বেশি সময় ধরে ডেট করছেন। বলে জানা গেছে। শো-তে সঞ্চালক অনন্যাকে জিজ্ঞেস করেন, তাঁরা কি "গুমরাহ ইন লাভ"? ‘গুমরাহ’ ছবিতে আদিত্য নায়ক ছিলেন। তখনই অনন্যা জানান, তাঁরা প্রেমে।

মানবিক সানি
তাঁর গৃহকর্মীর ন’বছরের মেয়ে নিখোঁজ। মুম্বইয়ের যোগেশ্বরী থেকে হারিয়ে গিয়েছে সে। সঙ্গে সঙ্গে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন সানি লিওনি। তিনি সামাজিক মাধ্যমে নিখোঁজ কিশোরীর ছবি দিয়ে জানিয়েছেন, কেউ অনুষ্কা কিরণ মোরেকে খুঁজে দিতে পারলে তিনি নগদ ৫০ হাজার টাকা পুরস্কার দেবেন। এই বার্তাটি তিনি মুম্বই পুলিশ এবং বিএমসি-র অফিসিয়াল অ্যাকাউন্টে ট্যাগ করে দিয়েছেন। যাতে দ্রুত পদক্ষেপ করা হয়। 

সলমনের শো-তে ক্যাটরিনা
প্রাক্তনেরা ফিরে আসছেন সলমনের খানে জীবনে। সদ্য ভাইরাল হওয়া ভিডিও অনুযায়ী, দীপাবলি পার্টিতে তিনি এবং ঐশ্বর্য রাই বচ্চন মুখোমুখি হয়েছিলেন। বহু যুগ পরে সেখানেই নাকি তাঁরা পরস্পরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ সারেন। এবার তাঁর শো বিগ বস ১৭-য় আসছেন ক্যাটরিনা কইফ। সম্ভবত, ‘টাইগার ৩’-এর প্রচার উপলক্ষে। ‘উইকএন্ড কা ভার’ পর্ব দেখা যাবে দুই তারকাকে। 

গরবিনী মা
দেখতে দেখতে ছেলে আরহান খানের ২১-এ পা। গর্বে, খুশিতে ফেটে পড়েছেন মালাইকা অরোরা। ছেলের নানা বয়সের অদেখা ছবি তিনি সামাজিক পাতায় ভাগ করে নিয়েছেন তিনি। সেই সঙ্গে মিষ্টি বার্তা পাঠিয়েছেন। ছেলের জীবনে যাতে সুখ, সমৃদ্ধি, খুশি উপচে পড়ে তারই প্রার্থনা জানিয়েছেন তিনি।

অনন্যাকে হুমকি!
যা পড়ছেন একদম ঠিক। অনন্যা পাণ্ডেকে নাকি হুমকি দিয়েছিলেন সারা আলি খান! সে কথা করণ জোহরের শো-তে এসে মজার ছলে ফাঁস করেছেন চাঙ্কি পাণ্ডের মেয়ে। তিনি আর সারা নাকি একই পুরুষের প্রেমে পড়েছিলেন! সেই কারণেই সইফ আলি খানের মেয়ের হুমকি, অনন্যা ভুলেও ওই পুরুষের দিকে তাকালে তাঁকে খুন করে ফেলবেন!  






 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া