মঙ্গলবার ১৯ মে ২০২৬
সম্পূর্ণ খবর
নিজস্ব সংবাদদাতা | | Editor: শ্যামশ্রী সাহা ০৩ জুন ২০২৪ ১৭ : ৩৭Snigdha Dey
সংবাদসংস্থা মুম্বই: টিনসেল টাউনে খবর অফুরান। বিনোদনের সমস্ত খবর জানতে যদি চান, চোখ রাখুন নজরে বিনোদনে। জেনে নিন, সারাদিনের গরমাগরম খবর কী?
নয়া জুটি রাজকুমার-ওয়ামিকা
রাজকুমার রাও তাঁর আসন্ন ছবিতে এবার জুটি বাঁধছেন অভিনেত্রী ওয়ামিকা গাব্বি'র সঙ্গে। ছবিটি হতে চলেছে সম্পূর্ণ রোম্যান্টিক ঘরানার। ছবির নাম 'ভুল চুক মাফ'। একটি ছোট শহরের প্রেম গাঁথা ফুটে উঠবে এই ছবির মাধ্যমে। ম্যাডক ফিল্মস-এর হাত ধরে আসছে এই ছবিটি। সূত্রের খবর, খুব তাড়াতাড়ি বারাণসী'তে শুরু হবে 'ভুল চুক মাফ'-এর শুটিং।
জাহ্নবী'কে অভিনয়ে বাঁধা শ্রীদেবীর
বলি ডিভা জাহ্নবী কাপুর ইতিমধ্যেই তাঁর নতুন সিনেমা 'মিস্টার অ্যান্ড মিসেস মাহি'রং মাধ্যমে বক্স অফিসে ছক্কা হাঁকিয়েছেন। তাঁকে ঘিরে অনুরাগীদের মধ্যে বরাবরই কৌতূহল রয়েছে। শ্রীদেবী কন্যার অভিনেত্রী হওয়ার পিছনে রয়েছে তাঁর অদম্য জেদ। কারণ মা শ্রীদেবী নিজে অভিনেত্রী হলেও কখনো চাননি মেয়ে জাহ্নবী অভিনয় জগতে আসুক। তিনি সবসময় চাইতেন জাহ্নবী যেন চিকিৎসক হয়। মুম্বই সংবাদ মাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে অভিনেত্রী জাহ্নবী কাপুর নিজেই খোলসা করেছেন এই কথা।
সোনাক্ষী'কে স্পেশ্যাল শুভেচ্ছা জাহিরের
অভিনেত্রী সোনাক্ষী সিনহা'কে নিয়ে চর্চা চলতেই থাকে বলিউডের অন্দরে। অভিনয় জীবন থেকে তাঁর ব্যক্তিগত জীবন সবটাই থাকে নেটিজেনদের চর্চার বিষয়বস্তু হিসেবে। জাহির ইকবাল-এর সঙ্গে অভিনেত্রীর প্রেম নিয়েও নানা জল্পনা চলতেই থাকে। এখনও অবশ্য এই বিষয়ে মুখ খোলেননি দু'জনের কেউই। সম্প্রতি, সোনাক্ষীর জন্মদিনে জাহির-এর পোস্ট দেখে জল্পনা আরও তুঙ্গে। সোনাক্ষী'কে জন্মদিনের শুভেচ্ছা জানাতে একগুচ্ছ ঘনিষ্ঠ ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন জাহির। যা দেখে ইতিমধ্যে তাঁদের প্রেমের গুঞ্জন আরও জোড়ালো হয়েছে।
লতা মঙ্গেশকর'কে শ্রদ্ধা আতিফ-এর
পাকিস্তানি গায়ক আতিফ আসলাম-এর ভক্ত এইমুহুর্তে গোটা বিশ্বে রয়েছে। তাঁর গান বরাবরই অনুরাগীদের পছন্দের তালিকায় থাকে। বলিউডের রোম্যান্টিক ছবি মানেই আতিফ-এর গান। সম্প্রতি এক অনুষ্ঠানে গায়ক প্রয়াত গায়িকা লতা মঙ্গেশকর'কে শ্রদ্ধা জ্ঞাপন করেছেন। ওই মঞ্চে দাঁড়িয়ে তিনি লতা মঙ্গেশকর-এর কন্ঠে জনপ্রিয় গান 'এক পেয়ার কা নাগমা হ্যায়', গানটি গেয়েছেন। যা ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি