মঙ্গলবার ১৯ মে ২০২৬
সম্পূর্ণ খবর
নিজস্ব সংবাদদাতা | | Editor: শ্যামশ্রী সাহা ০২ জুন ২০২৪ ১৬ : ৫১Snigdha Dey
সংবাদসংস্থা মুম্বই: টিনসেল টাউনে খবর অফুরান। বিনোদনের সমস্ত খবর জানতে যদি চান, চোখ রাখুন নজরে বিনোদনে। জেনে নিন, সারাদিনের গরমাগরম খবর কী?
প্রাণে বাঁচলেন সলমন
বিপদের ফাঁড়া কাটছেই না সলমন খানের। বলিউড অভিনেতা সলমন খানের উপরে ফের হামলার ছক। বাড়ির পর এবার গাড়ি। সলমন খানের গাড়িতে হামলার ছক লরেন্স বিষ্ণোইয়ের গ্যাংয়ের। সলমনকে প্রাণে মেরে ফেলারই ছক ছিল। হামলার পরিকল্পনার সঙ্গে যুক্ত চারজনকে গ্রেফতার করে নভি মুম্বই পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই দল পনভেলে সলমন খানের গাড়ির উপরে হামলা চালানোর পরিকল্পনা করেছিল। এর জন্য পাকিস্তানি অস্ত্র সরবরাহকারীর কাছ থেকে অস্ত্র কেনার পরিকল্পনা ছিল। এ কে-৪৭ র মতো অস্ত্র অর্ডার করা হয়েছিল পাকিস্তান থেকে।
গুরুতর অভিযোগ রবিনার বিরুদ্ধে
বলিউড অভিনেত্রী রবিনা ট্যান্ডনের বিরুদ্ধে গুরুতর অভিযোগ। মুম্বইয়ের রাস্তায় বেপরোয়া গতিতে গাড়ি চালিয়ে ৩জন পথচারীকে ধাক্কা মারেন অভিনেত্রী। এরপর মদ্যপ অবস্থায় ওই ৩জন'কে গালিগালাজ ও অপমান করার অভিযোগ আনা হয়েছে অভিনেত্রীর বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে মুম্বইয়ের কার্টার রোডের রিজভি কলেজের কাছে। ওই অবস্থায় ভিডিয়ো না করার অনুরোধ জানান অভিনেত্রী। সেই মুহূর্তের ভিডিয়ো এখন নিমেষে ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।
একসঙ্গে বিক্রান্ত-রাশি
বিক্রান্ত ম্যাসি'র আসন্ন ছবি 'সবরমতী রিপোর্ট' নিয়ে অনুরাগী মহলে বেশ কৌতূহল ছড়িয়েছে। ২০০২ সালে ঘটে যাওয়া সবরমতী এক্সপ্রেসের ভয়াবহ ঘটনাকে কেন্দ্র করে সত্যঘটনা অবলম্বনে পরিচালক রঞ্জন চন্দেল-এর হাত ধরে আসছে এই ছবিটি। এই ছবিতে জুটি বিক্রান্ত আর রাশি খান্না। এই জুটির দ্বিতীয় ছবি নিয়েও ইতিমধ্যেই ঘোষণা হয়ে গেল। 'তালাকোঁ মে এক' ছবিতে একসঙ্গে দেখা যাবে বিক্রান্ত-রাশি'কে। ছবিটির পরিচালনা করছেন বোধন রায়চৌধুরী।
অদিতি-সিদ্ধার্থের প্রাক হানিমুন
অদিতি রাও হায়দরি এবং দক্ষিণী অভিনেতা সিদ্ধার্থ এই মুহূর্তে ইতালির সৌন্দর্য উপভোগ করছেন। ছুটি কাটাতে ইতালি পাড়ি দিয়েছেন এই জুটি। গোপনে বাগদান সেরেছেন অদিতি আর সিদ্ধার্থ। সিদ্ধার্থ-এর কথায়, পরিবার এবং কাছের প্রিয়জনদের নিয়ে ঘরোয়া অনুষ্ঠানের মাধ্যমে বাগদান সেরেছিলেন তাঁরা। বর্তমানে সঞ্জয় লীলা বনশালি পরিচালিত 'হীরামান্ডি'-তে অভিনয় করে প্রশংসা পেয়েছেন অদিতি।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি