মঙ্গলবার ০৭ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

খেলা | Dinesh Karthik: জন্মদিনেই ক্রিকেটকে বিদায় জানালেন কার্তিক

Sampurna Chakraborty | ০১ জুন ২০২৪ ০২ : ৩৯Sampurna Chakraborty
আজকাল ওয়েবডেস্ক: জন্মদিনেই বিষাদের সুর। ক্রিকেটকে চিরতরে বিদায় জানালেন দীনেশ কার্তিক। শনিবার সন্ধেয় সবধরনের ক্রিকেট থেকে অবসর ঘোষণা করলেন ৩৯ বছরের উইকেটকিপার ব্যাটার। প্রায় ২০ বছরের ক্রিকেটজীবনে ইতি টানলেন। নিজের এক্স হ্যান্ডেলে একটি লম্বা বার্তার মাধ্যমে নিজের অবসর ঘোষণা করেন ডিকে। তিনি লেখেন, 'গত কয়েকদিন সবার থেকে যে ভালবাসা এবং সমর্থন পেয়েছি তাতে আমি অভিভূত। সবাইকে ধন্যবাদ জানাতে চাই। গত কয়েকদিন ধরে অনেক ভাবনা-চিন্তা করেছি। মনে হয়েছে ক্রিকেটকে বিদায় জানানোর সময় হয়ে গিয়েছে। আজ আমি অবসর ঘোষণা করছি। ক্রিকেট জীবনের দিনগুলোকে পেছনে ফেলে, নতুন চ্যালেঞ্জের দিকে এগিয়ে যাব।' নিজের কোচ, অধিনায়ক, সতীর্থদের ধন্যবাদ জানান কার্তিক। নিজের মা-বাবারও বিশেষ উল্লেখ করেন। জানান, তাঁদের আশীর্বাদ ছাড়া এই জায়গায় পৌঁছতে পারতেন না। স্ত্রী দীপিকার সমর্থনের কথাও আলাদা ভাবে জানান। ফ্যানদের ভোলেননি ডিকে। তাঁদেরও ধন্যবাদ জানান। ভারতের হয়ে ২৬টি টেস্ট, ৯৪টি একদিনের ম্যাচ এবং ৬০টি টি-২০ খেলেছেন। মোট ১৮০টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন। রান করেছেন ৩৪৬৩। ক্যাচ এবং স্ট্যাম্প ১৭২ টি। বিসিসিআইয়ের সোশ্যাল মিডিয়ায় কার্তিককে শুভেচ্ছা জানিয়ে পোস্ট করা হয়েছে। নিজেদের সোশ্যাল মিডিয়ায় তাঁদের প্রাক্তন অধিনায়ককে শুভেচ্ছা জানায় কেকেআরও। বিশেষ বার্তা দেন নাইটদের সিইও ভেঙ্কি মাইসোর এবং কেকেআরের অন্যান্য ক্রিকেটাররা। 

নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া