মঙ্গলবার ১৯ মে ২০২৬
সম্পূর্ণ খবর
নিজস্ব সংবাদদাতা | | Editor: শ্যামশ্রী সাহা ০১ জুন ২০২৪ ১৮ : ০৩Snigdha Dey
সংবাদসংস্থা মুম্বই: টিনসেল টাউনে খবর অফুরান। বিনোদনের সমস্ত খবর জানতে যদি চান, চোখ রাখুন নজরে বিনোদনে। জেনে নিন, সারাদিনের গরমাগরম খবর কী?
নব্যার বলিউডে অভিষেক
অমিতাভ বচ্চন এবং জয়া বচ্চনের নাতনি নব্যা নাভেলি নন্দা বেশ কয়েকবার উল্লেখ করেছেন যে অভিনয়ে তাঁর কোন আগ্রহ নেই কিন্তু তার বাবার ব্যবসার প্রতি তাঁর আগ্রহ বেশি। একটি সাম্প্রতিক সাক্ষাৎকারে, নব্যার মা অর্থাৎ শ্বেতা বচ্চন, তাঁর মেয়ের অভিনয়ে অভিষেকের গুজবের বিষয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন। তাঁর কথায়, "নব্যা এখন যা করছে তাতে যথেষ্ট উন্নতি করতে পারবে। আলাদা করে ওর সিনেমায় অভিনয় করার কোনো প্রয়োজন আছে বলে আমি মনে করিনা।"
জ্যাকসন-রণবীরের মিল
সন্দীপ রেড্ডি বঙ্গা পরিচালিত ‘অ্যানিম্যাল’ নিয়ে বিতর্ক কম হয়নি। মুক্তির আগে থেকেই এই ছবি ছিল আলোচনার কেন্দ্রে। ছবির সিক্যুয়েল 'অ্যানিম্যাল পার্ক'-এ রণবীরের কিছু লুক ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ঘুরছে। তারমধ্যেই এবার ছবিটি নিয়ে এক নতুন তথ্য প্রকাশ্যে আনলেন কেশসজ্জা শিল্পী আলিম হাকিম। এই ছবির সঙ্গে নাকি প্রয়াত আমেরিকান পপ তারকা মাইকেল জ্যাকসনের বিশেষ যোগ রয়েছে। ছবিতে রণবীরের অল্প বয়সের লুকের সঙ্গে মাইকেল জ্যাকসনের ভীষণ মিল, দাবি এমনটাই।
রাজকুমার-জাহ্নবীর স্কোর
রাজকুমার রাও ও জাহ্নবী কাপুর অভিনীত 'মিস্টার অ্যান্ড মিসেস মাহি' ঘিরে দর্শকের মধ্যে বেশ উত্তেজনা ছড়িয়েছিল। কিন্তু ছবি মুক্তি পাওয়ার পর প্রথম দিনেই বক্স অফিসে কত স্কোর? জানা গিয়েছে, প্রথম দিন বক্স অফিসে গোটা ভারত জুড়ে ৭ কোটি টাকা আয় করেছে এই ছবি। যা দেখে তার ভবিষ্যৎ বেশ সুনিশ্চিত বলে মনে করছেন সমালোচকরা।
আমির-কিরণের প্রেম
বিচ্ছেদের পরেও একে অপরের সঙ্গে বন্ধুত্বের সম্পর্কে রয়েছেন আমির খান এবং কিরণ রাও। এমনকী পরিবারের প্রত্যেককের সঙ্গেই আগের মতই যোগাযোগও রেখে চলেছেন তাঁরা। সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রেখে নিজের পথে এগিয়ে চলেছেন এই জুটি। সম্প্রতি এক সাক্ষাৎকারে কিরণ রাও বলেন, তাঁর এবং আমিরের প্রেম প্রসঙ্গে অনেক ভিন্ন মতবাদ রয়েছে। তিনি খোলসা করে এই বিষয়ে জানিয়েছেন, 'লগান' ছবির সেটে বন্ধুত্ব এবং 'স্বদেশ' ছবির সেটে প্রেম হয় তাঁদের।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি