সোমবার ২৫ মে ২০২৬
সম্পূর্ণ খবর
পরমা দাশগুপ্ত | | Editor: উপালি মুখোপাধ্যায় ০৮ নভেম্বর ২০২৩ ০০ : ০৩
সিরিয়াল থেকে সিনেমায় অবাধ গতিবিধি, আগে বড় একটা দেখা যেত না। সিনেমার তারকারা ছিলেন আলাদা একটা বৃত্তে। আর সিরিয়ালের মুখেরা অন্য গোত্রে। বেশ কয়েক দশকে সেই ছবিটাই পাল্টে গিয়েছে। এই কেউ সিরিয়ালে, পরক্ষণেই সিনেমা কিংবা সিরিজে। আবার উল্টোটাও ঘটছে। সিনেমা বা সিরিজে কিছুদিন কাজের পরে সিরিয়ালে ফিরছেন, এমনটাও যে হচ্ছে না তা নয়।
নেপথ্যে কী? বিনোদনের এক ধারা থেকে অন্য ধারায় যাওয়া-আসা এত সহজ হল কীভাবে?
বাংলা সিরিয়ালের জনপ্রিয় মুখ সোমরাজ মাইতি। র্যাম্প থেকে অভিনয়ে এসে ঝুলিতে ‘এই ছেলেটা ভেলভেলেটা’, ‘কুঞ্জছায়া’ কিংবা ‘টেক্কা রাজা বাদশা’র মতো ধারাবাহিক। বছর কয়েক ধরে তিনিই সরে গিয়েছেন বড়পর্দায়। সোমরাজের কথায়, “একটা সময় ছিল, যখন ভাবা হত সিরিয়ালের লোকেরা সিনেমায় ডাক পায় না। ঘটতও খানিকটা সে রকমই। এখন অভিনেতা বাছাই হয় কার কত জনপ্রিয়তা, তার ভিত্তিতে। তিনি সিরিয়ালে কাজ করেন না সিনেমায়, সেটা আর শেষ কথা নয়। তাছাড়া, এখন দর্শকও সবই দেখেন স্মার্টফোনে। সেই প্ল্যাটফর্মগুলোতে কিন্তু সিনেমা, সিরিজ, সিরিয়াল সব পাশাপাশিই থাকে। দর্শক তাঁর ইচ্ছে কিংবা সময়-সুযোগ মতো বেছে নেন কোনটা দেখবেন। ফলে গল্প, বিষয়বস্তু আর চরিত্রটা কেমন, সেটাই আসল। সিনেমা, সিরিয়াল না সিরিজ- সেটা পরের প্রশ্ন।”
সোমরাজ ধারাবাহিকে ফিরবেন? “নিশ্চয়ই ফিরতে পারি। ভাল চরিত্র, ভাল গল্প হলে কেন ফিরব না?” বলছেন অভিনেতা।
প্রায় একই সুর উষসী রায়ের কথাতেও। ‘বকুল’ থেকে ‘কাদম্বিনী’ কিংবা ‘অহনা’, পরপর ধারাবাহিকের হাত ধরে দর্শকের ঘরের মেয়ে হয়ে ওঠার পরে এখন কাজ করছেন সিরিজে। সদ্য দেখা গিয়েছে ‘কুমুদিনী ভবন’ এবং ‘ছোটলোক’-এ। উষসীর কথায়, "আমি বড্ড খামখেয়ালি। যখন যেটা ভাল লাগে করি। একঘেয়ে লাগলে ছেড়েও দিই। কীসে কাজ করছির চেয়ে কেমন চরিত্র, সেটা বেশি গুরুত্বপূর্ণ। সেটা ভাল লাগলে সিরিয়াল, সিরিজ যাতেই হোক কাজ করব। আর দুটো তো দু’রকম। সিরিয়ালে সব কিছু শেষ মুহূর্তে। তার একটা আলাদা মজা। সিরিজে হাতে সময় নিয়ে সবটা করা হয়। ফলে চরিত্রকে গড়ে নেওয়া যায়। সেটার আবার আলাদা স্বাদ।"
কিন্তু ধারাবাহিক ছাড়লেন কেন? "কোনওটাই প্ল্যান করে করা নয়। সিরিয়াল ছাড়াটাও হুট করে, কারণ সেই সিরিয়ালটা আচমকা শেষ হয়েছিল পুজোর আগে। তার পর সিরিজের অফারও এল হুট করেই," যুক্তি উষসীর।
সদ্য রটেছিল, সিরিয়ালে ফিরে আসছেন অভিনেতা বিক্রম চট্টোপাধ্যায়। ছোটপর্দায় তুমুল জনপ্রিয়তা পেরিয়ে তিনি আবারও সিনেমার দুনিয়ায়। বিক্রম নিজে অবশ্য সঙ্গেসঙ্গেই জানিয়ে দেন, এই মুহূর্তে হাতে অনেক কাজ। সে সব শেষ না করে এখনই নতুন কিছুতে ঢোকার সুযোগ নেই।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি