মঙ্গলবার ১৯ মে ২০২৬
সম্পূর্ণ খবর
নিজস্ব সংবাদদাতা | | Editor: শ্যামশ্রী সাহা ৩১ মে ২০২৪ ১৭ : ৪৫Snigdha Dey
সংবাদসংস্থা মুম্বই: টিনসেল টাউনে খবর অফুরান। বিনোদনের সমস্ত খবর জানতে যদি চান, চোখ রাখুন নজরে বিনোদনে। জেনে নিন, সারাদিনের গরমাগরম খবর কী?
জুটি বাঁধলেন যিশু-বিক্রান্ত
ভরপুর অ্যাকশন, থ্রিলার আর কমেডির মোড়কে মোড়া ট্রেলার। জিও সিনেমায় মুক্তি পাচ্ছে 'ব্ল্যাক আউট'। বিক্রান্ত ম্যাসি, মৌনী রায়, সুনীল গ্রোভারের সঙ্গে এক ঝলক দেখা মিলল যিশু সেনগুপ্তর। ট্রেলারই দর্শকের কৌতুহল বাড়িয়ে দিয়েছে বহুগুণ। প্রত্যেকটি চরিত্রই রহস্য আরও বাড়াচ্ছে। ৭ জুন ২০২৪-এ আবারও একবার দর্শকের মন জয় করতে আসছে বিক্রান্ত ম্যাসি।
ঋত্বিকের কাছে ক্ষমাপ্রার্থী মধুরিমা
প্রিয় তারকা-অভিনেতা ঋত্বিক রোশনকে প্রথমবার দেখে একেবারে যেন জ্ঞান হারানোর মতো অবস্থা হয়েছিল। হাত-পা একেবারে ঠাণ্ডা হয়ে এসেছিল অভিনেত্রী মধুরিমা তুলির। ভেবেছিলেন হৃত্বিক হয়তো তাঁর সঙ্গে খুব কড়া ব্যবহার করবেন। কিন্তু, বাস্তবে সেটা মোটেই হয়নি। হৃতিকের প্রতি ওই মনোভাবের জন্য পরে অনুশোচনা হয় মধুরিমার। দু'বছর আগে ঘটে যাওয়া সেই ঘটনার জন্য সোশ্যাল মিডিয়ায় হৃতিকের কাছে ক্ষমা চাইলেন অভিনেত্রী। যার ফলে নেটিজেনদের কাছে হাসির খোরাক হন মধুরিমা।
পরিচালককে শ্বাসরোধ শিল্পার
১৮ বছর পর আরও একবার দক্ষিণী ছবির জগতে দেখা যাবে শিল্পা শেঠিকে। ধ্রুব সারজা অভিনীত ‘কে ডি: দ্য ডেভিল’ ছবিতে অভিনয় করেছেন অভিনেত্রী। ছবিতে শিল্পার চরিত্রের নাম 'সত্যবতী'। সম্প্রতি শেষ হয়েছে এই ছবির শুটিং। শেষদিনের শুটিং-এ এক মজার কাণ্ড করলেন অভিনেত্রী। নকল চুল দিয়ে পরিচালক প্রেম-এর গলায় ফাঁস দিতে দেখা যায় শিল্পাকে। সেইসঙ্গে অভিনেত্রী চিৎকার করে বলেন, "এবার প্যাক আপ করুন।" শুটিং সেটের এই মজার দৃশ্য নিজেই সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন শিল্পা।
কেমন পরিচালক আরিয়ান?
বিখ্যাত সিনেমাটোগ্রাফার জে ওঝা, শাহরুখ পুত্র আরিয়ান খান-এর প্রথম পরিচালিত ওয়েব সিরিজ 'স্টারডাম'-এ কাজ করেছেন। তিনি মুম্বই সংবাদ মাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে আরিয়ানের পরিচালনা সম্পর্কে কথা বলতে গিয়ে বলেছেন, "যেকোনও বিষয়ই আরিয়ান খুব স্পষ্টভাবে দেখতে পছন্দ করে। যা অনেক অভিনেতা অভিনেত্রীদের মতের বিরুদ্ধে হতে পারে। একজন সিনেমাটোগ্রাফার হিসেবে আমায় ওর সঙ্গে কাজ মানিয়ে নিয়ে করতে হয়েছে। আরিয়ান
ও খুব সহযোগিতা করেছে।"
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি