মঙ্গলবার ০৭ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

সুস্থ শ্রীজাত

বিনোদন | Tollywood: হাসপাতাল থেকে ছুটি পেয়ে বাড়িতে পরিচালক-কবি শ্রীজাত, লিখলেন নতুন কবিতা

নিজস্ব সংবাদদাতা | | Editor: শ্যামশ্রী সাহা ০৮ নভেম্বর ২০২৩ ২২ : ১৫
ভাল আছেন পরিচালক-কবি শ্রীজাত। আজকাল ডট ইনকে জানিয়েছেন কবিপত্নী দূর্বা বন্দ্যোপাধ্যায়। সম্প্রতি ছুটি পেয়ে বাড়িতে ফিরেছেন তিনি। এবং ফিরেই কবিতা লিখে ভাগ করে নিয়েছেন অনুরাগীদের সঙ্গে। পরিচালক-কবির কবিতা পড়ে আশ্বস্ত অনুরাগীরা। দূর্বার কথায়, ‘‘দুর্বলতা আছে। তবে প্লেটলেট অনেকটা বেড়ে গিয়েছে। তাই ছুটি দিয়েছেন চিকিৎসক। তবে নিয়ম মেনে চলতে হবে। ডেঙ্গিতে যকৃত ক্ষতিগ্রস্ত হয়। শ্রীজাতরও সেটা হয়েছে। তাই আপাতত হাল্কা খাবার খাওয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসক। তবে তাতে প্রোটিনের ভাগ বেশি থাকতে হবে।’’

একই সঙ্গে টানা বিশ্রামেও থাকতে হবে তাঁকে। কবিপত্নী জানিয়েছেন, নিরালায় নিজের মতো করে সময় কাটাতে ভালবাসেন শ্রীজাত। ফলে, চেনা গণ্ডিতে ফিরতে পেরে একটু একটু করে ছন্দে ফিরছেন। কবিতা লিখছেন। ওটিটিতে সিরিজ দেখছেন।
গত সপ্তাহে আচমকাই প্লেটলেট কমে গিয়েছিল শ্রীজাতর। আজকাল ডট ইনকে কবি-পত্নী দূর্বা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন একথা। তাঁর কথায়, ‘‘বুধবার আচমকা প্লেটলেট কমে ৩২ হাজারে নেমে গিয়েছিল। বৃহস্পতিবার তার থেকে সামান্য বেড়েছে। তবে পিসিভি বা প্যাকড সেল ভলিউম এখনও অনেকটাই কম। তবে গতকালের থেকে বৃহস্পতি অবস্থার উন্নতি ঘটেছে।’’

শ্রীজাতকে কি আইসিইউতে রাখা হয়েছিল সে সময়ে? কবিপত্নী জানিয়েছিলেন, আলাদা কেবিনে রাখা হয়েছিল তাঁকে। যাতে কোনও ভাবে সংক্রমণ না ছড়ায়। আইসিইউতে রাখার কথা বলেননি চিকিৎসকেরা। অসুস্থ হওয়ার পরে প্রথম দিকে বাড়িতেই চিকিৎসা চলছিল শ্রীজাতর। কিন্তু জ্বর ছাড়ছিল না। প্লেটলেট কমে দাঁড়িয়েছিল ৬০ হাজার। এরপরেই তাঁকে হাসপাতালে স্থানান্তরিত করার সিদ্ধান্ত নেন দূর্বা। সেই সময় বলেছিলেন, ‘‘একটা সময়ের পরে মনে হচ্ছিল বাড়িতে সঠিক চিকিৎসা হচ্ছে না। জ্বর রয়েছে। সঙ্গে দুর্বলতা। সব মিলিয়ে ভালই কাবু হয়ে পড়েছে। হাসপাতালে থাকলে চিকিৎসকদের চোখের সামনে থাকবে। আমিও অনেকটাই নিশ্চিন্ত থাকব।’’ মঙ্গলবার প্লেটলেট পরিসংখ্যান জানতে আরও একবার রক্তপরীক্ষা হয়েছিল পরিচালক-কবির। প্রসঙ্গত, এর আগে দু’বার করোনা হয়ে গিয়েছে তাঁর। তারপরেই ডেঙ্গিতে আক্রান্ত তিনি। ফলে, এবারের অসুস্থতায় দুর্বলতার পরিমাণ সামান্য বেশি।

এদিকে শ্রীজাত-র অসুস্থতার খবর ছড়িয়ে পড়তেই উদ্বিগ্ন হয়ে পড়েছিলেন অনুরাগীরা। তাঁদের উদ্দেশ্যে দূর্বার বার্তা, ‘‘আপাতত টানা বিশ্রাম। অযথা উদ্বিগ্ন হওয়ার কিছু নেই।’’ 

  





নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া