রবিবার ১০ মে ২০২৬
সম্পূর্ণ খবর
নিজস্ব সংবাদদাতা | | Editor: শ্যামশ্রী সাহা ২৮ মে ২০২৪ ০৪ : ১৮Snigdha Dey
নিজস্ব সংবাদদাতা: প্রিয় বন্ধু, স্বামী বাবুকে ছাড়া ৩২তম বিবাহ বার্ষিকী। না থেকেও কীভাবে আজও জড়িয়ে রয়েছেন, পাশে রয়েছেন প্রিয় বাবু, জানালেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তনুকা চট্টোপাধ্যায়। গতবছর মার্চ মাসে স্বামীকে হারান তনুকা। তবে স্বামীর মৃত্যুর মাত্র দু'দিনের মধ্যেই শুটিং ফ্লোরে ফেরেন তিনি। কালার্স বাংলার 'সোহাগ চাঁদ' ধারাবাহিকে অভিনয় করছেন অভিনেত্রী।
আজকের এই বিশেষ দিনে রয়েছে প্রচুর স্মৃতি, তবে আজ শুটিং না থাকায় বাড়িতেই তিনি । ত
অভিনেত্রী জানালেন, "আমি আজও অনুভব করি ওঁর পাশে থাকাটা। আসলে অনেক দিন ধরেই অসুস্থ ছিল, তারপর কাউকে কিছু না বলে, কিছু বুঝতে না দিয়ে দুপুরবেলা ঘুমের মধ্যে চলে যান। রাজার মত বহাল তবিয়তে কষ্ট না পেয়ে চলে গেছেন। ওঁর এইভাবে চলে যাওয়াতে আমি খুশি, আমার নিজের জন্য হয়তো নয়, কিন্তু সে যে কষ্ট পাননি সেটাতেই আমি খুশি। কারণ ওঁর জন্য অন্যরা কষ্ট পাচ্ছে, এটা দেখলে মানসিকভাবে ভালো থাকতে পারতেননা। আমি যেন খুশি থাকি সেটাই সব সময় চাইতেন, আমি যদি এখন দুঃখ পাই তাহলে বাবু খুব কষ্ট পাবেন। তাই চলে যাওয়ার একদিনের মধ্যেই শুটিং শুরু করি।আমার মেয়ে বিদেশে থাকে, সে সমানে জিজ্ঞাসা করছে কেন আমি কাজে যায়নি। আমি যেন কাজটা করে যাই বাবু এটাই সব সময় চাইতেন, হাসি খুশি থাকি বন্ধু বান্ধবদের নিয়ে মজা করি। তাই সেটাই করি আমি। আমি মনেপ্রাণে বিশ্বাস করি, ওঁর সঙ্গে আমার আবার ঠিক দেখা হবেই, পরজন্মে নয় আমি ওর মেয়ে হব নয় ও আমার সন্তান হবে, কোন না কোন রূপে আমাদের দেখা হবেই। তাই আজও ওঁর ছবি পোস্ট করে কেমন আছে জানতে চাইলাম। ওঁর জন্যই আমায় সব সময় ভালো থাকতে হবে।" নিজের মত করে ভালো থাকার চেষ্টা করে চলেছেন তনুকা চট্টোপাধ্যায়। সেই সঙ্গে চলছে জোরকদমে শুটিংও।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি