মঙ্গলবার ১৯ মে ২০২৬
সম্পূর্ণ খবর
নিজস্ব সংবাদদাতা | | Editor: শ্যামশ্রী সাহা ২৮ মে ২০২৪ ১৭ : ২৭Snigdha Dey
সংবাদসংস্থা মুম্বই: টিনসেল টাউনে খবর অফুরান। বিনোদনের সমস্ত খবর জানতে যদি চান, চোখ রাখুন নজরে বিনোদনে। জেনে নিন, সারাদিনের গরমাগরম খবর কী?
সলমনের বিরুদ্ধে কাটাপ্পা
২০২৫-এর ঈদে বড় পর্দায় আসতে চলেছেন সলমন। ছবির নাম ‘সিকন্দর’। ছবির প্রস্তুতি ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। এ আর মুরুগাদোস পরিচালিত এই ছবি প্রযোজনা করছেন সাজিদ নাদিওয়ালা। ছবির ঘোষণা হওয়ার পর থেকেই দর্শকের প্রশ্ন ছিল, সলমনের বিপরীতে খলনায়ক কে হচ্ছেন? সূত্রের খবর, ‘বাহুবলী’র 'কাটাপ্পা' অর্থাৎ অভিনেতা সত্যরাজ দেখা যাবে এই চরিত্রে। দক্ষিণ ভারতীয় এক সংবাদমাধ্যমে এ কথা নিজেই জানিয়েছেন অভিনেতা।
বিবাহবিচ্ছেদ দিব্যা আগরওয়ালের
বিয়ের তিন মাস পার হতে না হতেই বিচ্ছেদ কাঁটা হয়ে উঠল দিব্যা আগরওয়াল এবং স্বামী অপূর্ব পাডগাঁওকরের সুখের সংসারে। সোশ্যাল মিডিয়া থেকে বিয়ের সমস্ত ছবি মুছে ফেলেছেন অভিনেত্রী তথা বিগ বস তারকা বিদ্যা। এর ফলে অভিনেত্রীর বিবাহবিচ্ছেদের গুঞ্জন আরও স্পষ্ট হয়েছে। গত ২০ ফেব্রুয়ারি পরিবার এবং নিকট আত্মীয়দের নিয়ে মহারাষ্ট্রের বিয়ে করেছিলেন দিব্যা এবং ব্যবসায়ী অপূর্ব। তবে ছবি মুছে দেওয়া আসল কারণ খোলসা করেননি অভিনেত্রী।
জগন শক্তির ছবিতে অজয়
বলিউডের 'সিংঘম', অজয় দেবগনকে বেশ কিছুদিন ধরেই পরিচালক জগন শক্তির সঙ্গে যোগাযোগ করতে দেখা যাচ্ছে। পরিচালকের অফিসে প্রায়ই যাতায়াত করছেন অভিনেতা। এর ফলে অনুরাগীদের মনে প্রশ্ন জাগছে, এবার কি জুটি বাঁধছেন তাঁরা? মুম্বই সংবাদ মাধ্যম সূত্রে খবর, একটি ছবির চিত্রনাট্য প্রসঙ্গে ভাবনা চিন্তা করছেন তাঁরা। সবকিছু ঠিক থাকলে ২০২৫-এর শুরুতেই জগন শক্তির পরিচালনায় শুটিং শুরু করবেন অজয় দেবগন।
লুকিয়ে রয়েছেন রাখি
হাসপাতালের বেডে শুয়েই খুনের হুমকি পেয়েছিলেন রাখি সাওয়ান্ত। অভিনেত্রীর প্রাক্তন স্বামী রিতেশ সিং এর আগে জানিয়েছিলেন, রাখির প্রাক্তন স্বামী আদিল খান দুরানির কাছ থেকেই সম্ভবত আসছে ওই হুমকি। এবার হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পর রাখিকে নিয়ে আরও এক খবর প্রকাশ করেন রিতেশ। তিনি বলেন, এই মুহূর্তে রাখিকে নিরাপদ জায়গায় রাখা হয়েছে যাতে ওঁর ক্ষতি কেউ না করতে পারে। ওঁর খেয়াল রাখা হচ্ছে। পাশাপাশি অপরাধীকেও খোঁজার চেষ্টা করা হচ্ছে।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি