মঙ্গলবার ০৭ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

খেলা | Rafael Nadal: শুরুতেই অঘটন, ফরাসি ওপেনের প্রথম রাউন্ড থেকেই ছিটকে গেলেন নাদাল

Sampurna Chakraborty | ২৭ মে ২০২৪ ০৪ : ৩০Sampurna Chakraborty
আজকাল ওয়েবডেস্ক: ফরাসি ওপেনের শুরুতেই নক্ষত্রপতন। প্রথম রাউন্ড থেকেই বিদায় নিলেন রাফায়েল নাদাল। সোমবার আলেকজান্ডার জেরেভের কাছে স্ট্রেট সেটে হারেন ক্লের সম্রাট। ম্যাচের ফলাফল ৩-৬, ৬-৭, ৩-৬। রোলাঁ গারোঁর রাজা কি এবার পারবে? এই প্রশ্ন বেশ করেকদিন আগে থেকেই ঘুরছিল। কারণ আগেরবার চোটের জন্য ফরাসি ওপেনে অংশ নিতে পারেননি। ২০২২ সালে চ্যাম্পিয়ন হন। জেতেন ১৪তম খেতাব। চোটের জন্য একটানা বাইরে থাকার পর কোর্টে ফিরেছিলেন। কিন্তু সাফল্য পাননি। পছন্দের লাল সুরকিতেও এবার ব্যর্থ নাদাল। দীর্ঘদিন টেনিসের বাইরে থাকার জন্য অবাছাই হয়ে নেমেছিলেন ফরাসি ওপেনের রাজা। কিন্তু তারুণ্যের কাছে হার মানলেন রাফা। চতুর্থ বাছাই জারেভের বিরুদ্ধে কোনও প্রতিরোধ গড়তে পারেননি। প্রথম সেটে তাঁকে উড়িয়ে দেন জার্মান তরুণ। দ্বিতীয় সেটে ম্যাচে ফেরেন। হারার আগে না হারার মানসিকতা ৩৭ বছরের নাদালকে লড়াই করতে সাহায্য করে। কিন্তু সেট গড়ায় টাইব্রেকারে। শেষপর্যন্ত ১ ঘণ্টা ৭ মিনিটের লড়াইয়ে দ্বিতীয় সেটও খোয়ান। এই বয়সে দু'সেটে পিছিয়ে পড়ে ম্যাচে ফেরা সম্ভব নয়। তৃতীয় সেটে আবার হার। তবে তারমধ্যেও কয়েকটা দৃষ্টিনন্দন ফোরহ্যান্ড, ব্যাকহ্যান্ড মারেন। একটা সময় মনে হয়েছিল ম্যাচে ফিরে আসবেন। কিন্তু বয়সের কাছে আত্মসমর্পণ। ২০০৫ সালে ফরাসি ওপেনে জয় দিয়ে ক্লে কোর্টের সঙ্গে প্রেমকাহিনী শুরু। সেই থেকে ১১৬ ম্যাচে মাত্র চতুর্থ হার। এই প্রথম ফরাসি ওপেনের প্রথম রাউন্ড থেকে বিদায় নিলেন স্প্যানিয়ার্ড। রোলাঁ গারোঁয় কি শেষবার দেখা গেল রাফাকে? উত্তরে নাদাল বলেন, 'আমি জানি না এখানে এটাই আমার শেষবার কিনা। আমি ১০০ শতাংশ নিশ্চিত নই। তবে যদি সেটা হয়, আমি ম্যাচটা উপভোগ করতে চেয়েছিলাম। এই অনুভূতি আলাদা। আমি কথায় বোঝাতে পারব না।' ঘোষণা না করলেও হয়তো ২২টি গ্র্যান্ডস্লামের মালিকের পছন্দের কোর্টে এটাই শেষবার ছিল। 

নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া