শুক্রবার ০১ মে ২০২৬
সম্পূর্ণ খবর
নিজস্ব সংবাদদাতা | | Editor: শ্যামশ্রী সাহা ২৭ মে ২০২৪ ২১ : ৪১Snigdha Dey
সংবাদসংস্থা মুম্বই: বি টাউনের বিলাসবহুল হোটেলে গোপনে বিয়ে সারলেন 'বিগ বস' ও 'লক আপ' খ্যাত মুনাওয়ার ফারুকী। মুম্বই সংবাদ মাধ্যম সূত্রে খবর, খুব কাছের বন্ধুবান্ধব এবং আত্মীয়দের নিয়ে আইটিসি মারাঠাতে মেকআপ শিল্পী মেহজাবিন কোটওয়ালার সঙ্গে চার হাত করেছেন মুনাওয়ার।
১০-১২ দিন আগে জীবনের নতুন অধ্যায় শুরু করেছেন মুনাওয়ার ফারুকী, তবে এতদিন কোনভাবেই এই খবর প্রকাশ্যে আসেনি। সোশ্যাল মিডিয়ায় কোন ধরনের ছবি পোস্ট করেননি তাঁরা। তবে এই খবর যে আসলে সত্যি তা নিশ্চিত করেছেন, মুনাওয়ারের খুব কাছের একজন বন্ধু।এই বিয়েতে হাজির ছিলেন অভিনেত্রী হিনা খান। তাদের নতুন কাজের সূত্রে মুনাওয়ার এবং হিনার মধ্যে খুব ভাল বন্ধুত্ব গড়ে উঠেছে। তাই বন্ধুর বিয়েতে নিজের একটি ছবি পোস্ট করে হিনা লেখেন 'আমার বন্ধুর বিয়ে', যদিও সেই বন্ধু আসলে কে সেই সময় তা বুঝতে দেননি অভিনেত্রী।
এর আগেও বিয়ে করেছেন মুনাওয়ার। এই বিষয়ে তিনি জানিয়েছিলেন, পরিবারের জন্য এই বিয়ে করতে হয় তাঁকে, প্রথম পক্ষের একটি সন্তান আছে তাঁর। অন্যদিকে মেহজাবিনেরও প্রথম বিয়ে নয়, শোনা যাচ্ছে তাঁর ১০ বছরের একটি কন্যা সন্তান রয়েছে। 'বিগ বস' ও 'লক আপ' রিয়েলিটি শো'তে থাকাকালীন তাঁর প্রেম নিয়ে কম চর্চা হয়নি। মুম্বাইয়ের আইটিসি মারাঠাতে তাঁদের বিয়ের একটি ব্যানার ইতিমধ্যেই ভাইরাল। যেখানে লেখা রয়েছে, "ঈশ্বরের আশীর্বাদ এবং কাছের মানুষদের উপস্থিতিতে আমরা এক হলাম।" দুজনের নামের আদ্যাক্ষর দিয়ে তৈরি ছিল সেই ব্যানারটি। প্রাক্তন প্রেম, বিয়ে বা সম্প্রতি দ্বিতীয় বিয়ে নিয়েও এই মুহূর্তে মুখ খুলতে নারাজ মুনাওয়ার ফারুকী।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি