মঙ্গলবার ১৯ মে ২০২৬

সম্পূর্ণ খবর

TheArcArt

বিনোদন | Tollywood: জি বাংলা ও স্টার জলসা দুই চ্যানেলের নতুন দুই ধারাবাহিকেই 'মা' হচ্ছেন মল্লিকা?

নিজস্ব সংবাদদাতা | | Editor: শ্যামশ্রী সাহা ২৭ মে ২০২৪ ২০ : ১১Snigdha Dey

নিজস্ব সংবাদদাতা: একদিকে জি বাংলায় আজ থেকে শুরু হচ্ছে 'কে প্রথম কাছে এসেছি', অন্যদিকে স্টার জলসায় মুক্তি পেয়েছে নতুন ধারাবাহিক 'শুভ বিবাহ'র প্রোমো। এই দুই ধারাবাহিকেই গুরুত্বপূর্ণ চরিত্রের অভিনয় করছেন জনপ্রিয় অভিনেত্রী মল্লিকা মজুমদার।

জি বাংলার 'কে প্রথম কাছে এসেছি' ধারাবাহিকে দেখা যাচ্ছে একা এক মা'য়ের জার্নি, অন্যদিকে স্টার জলসার 'শুভ বিবাহ' ধারাবাহিকে দর্শকরা দেখতে পাবেন একজন ডিভোর্সি মহিলার জার্নি। এক ধারাবাহিকে ছেলের পরিবারের সদস্য ও অন্য ধারাবাহিকে মেয়ের পরিবারের সদস্য মল্লিকা মজুমদার। এই মুহূর্তে দুই ধারাবাহিক নিয়ে অত্যন্ত ব্যস্ত সময় কাটাচ্ছেন অভিনেত্রী। জি বাংলায় আজ থেকে শুরু হচ্ছে 'কে প্রথম কাছে এসেছি' যেখানে মুখ্য চরিত্রে অভিনয় করছেন সায়ন বোস এবং মোহনা মাইতি। সায়ন অর্থাৎ 'ঋকের', 'মণি মা', 'কমলিনী'র চরিত্রে অভিনয় করছেন মল্লিকা, গল্পে 'ঋক' অনাথ, তবে এই 'মণি মা' সম্ভবত 'ঋক'-এর জীবনে খুব কাছের একজন মানুষ, মায়ের মতই। অন্যদিকে স্টার জলসায় 'শুভ বিবাহ' ধারাবাহিকে সোনামনি সাহার মায়ের চরিত্রে অভিনয় করছেন মল্লিকা, ডিভোর্সি মেয়ের বিধবা মা। স্বাভাবিকভাবেই নানান ঝড় আসে তাদের জীবনে। বিশেষ করে মেয়ের বিয়ে নিয়ে নানান কথা শুনতে হয় মা"কে। দেখা যাচ্ছে এমনটাই, এই ধারাবাহিকে প্রথমবার জুটি হিসেবে দেখা যাচ্ছে হানি বাফনা এবং সোনামণি সাহাকে। তবে চ্যানেলের দুই ধারাবাহিকের গল্পই বেশ পছন্দ করছেন দর্শকরা। সোশ্যাল মিডিয়াতেই প্রকাশ পাচ্ছে সেই কথা। এই দুই ধারাবাহিকেই প্রায় মায়ের চরিত্রে দর্শকদের মন জয় করতে প্রস্তুত মল্লিকা মজুমদার।

নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া