মঙ্গলবার ১৯ মে ২০২৬
সম্পূর্ণ খবর
নিজস্ব সংবাদদাতা | | Editor: শ্যামশ্রী সাহা ২৭ মে ২০২৪ ১৭ : ২৬Snigdha Dey
সংবাদসংস্থা মুম্বই: টিনসেল টাউনে খবর অফুরান। বিনোদনের সমস্ত খবর জানতে যদি চান, চোখ রাখুন নজরে বিনোদনে। জেনে নিন, সারাদিনের গরমাগরম খবর কী?
'মঞ্জু মা'র প্রথম 'কান' যাত্রা
গ্রাঁ প্রি সম্মান পেয়ে ইতিহাসের পাতায় নাম লিখিয়েছেন পরিচালক পায়েল কাপাডিয়া। 'অল উই ইমাজিন অ্যাজ লাইট' সিনেমার জন্য এই পুরস্কার পেলেন তিনি। এই ছবিতে অভিনয় করেছিলেন অভিনেত্রী ছায়া কদম। 'লাপাতা লেডিস'-এর 'মঞ্জু মা'র চরিত্রে তিনি মন জয় করেছেন দর্শকের। কান চলচ্চিত্রে তাঁর এই প্রথম ডেবিউ। ছায়া 'কান'-এর সাক্ষাৎকারে বলেন, এত বছর কাজ করার পরে এই বছরটা তাঁর জন্য বিশেষ। দর্শকদের থেকে এত সম্মান, এত প্রশংসা পেয়ে নিজেকে ধন্য মনে করছেন অভিনেত্রী।
সুহানাকে জড়িয়ে আবেগী শাহরুখ
অসুস্থতাকে অগ্রাহ্য করে আইপিএল ফাইনালে চেন্নাই পৌঁছেছিলেন শাহরুখ। কেকেআর আইপিএল চ্যাম্পিয়নের খেতাব জিততেই জড়িয়ে ধরলেন পাশে বসে থাকা স্ত্রী গৌরী খানকে। মেয়ে সুহানা খানের সঙ্গে আবেগপ্রবণ মুহূর্তও নজর কাড়ল নেটিজেনদের। দল জেতার পর বাবাকে জড়িয়ে ধরলেন সুহানা। চোখে জল নিয়ে তাঁকে বলতে শোনা গেল, "আমি খুব খুশি, তুমি এবার খুশি তো?" কিং খানের পরিবারের এই আবেগী মুহূর্তই এখন ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।
'মার্ডার'-এ প্রথম পছন্দ ছিলেননা ইমরান
ইমরান হাশমি এবং মল্লিকা শেরাওয়াত অভিনীত ২০০৪ সালে 'মার্ডার' ছবিটি রাতারাতি দর্শকের কাছে সেনসেশন হয়ে ওঠে। এই ছবির জন্য বিপুল জনপ্রিয়তা পান ইমরান হাশমি। তবে এই ছবির জন্য ইমরান নয় প্রযোজক মুকেশ ভাটের প্রথম পছন্দ ছিল অভিনেতা রাজনীশ দুগ্গল। এই ছবির চিত্রনাট্য যখন রাজনীশ শোনেন, তখন তিনি বলেন, তাঁর প্রেমিকা আছে, তাই অন্তরঙ্গ দৃশ্যে তিনি অভিনয় করতে পারবেন না। এরপরই ভাগ্যের শিকে ছিঁড়ল ইমরানের।
স্পোর্টস ম্যান শাহরুখ
বলিউডের কিং খান, তাঁকে একবার চোখের সামনে দেখার জন্য স্বপ্ন দেখেন তাঁর অনুরাগীরা। শাহরুখের সিনেমা মানেই অনুরাগীদের ভিড় জমে সিনেমা হলে। যাঁর অভিনয় থেকে অ্যাকশনে মজেছে গোটা বিশ্ব, তিনি কিনা কোনওদিন অভিনেতা হতেই চাননি? মুম্বই সংবাদ মাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে শাহরুখ খান বলেন, তিনি কোনও দিন অভিনেতা হতে চাননি। খেলার জগতে নিজেকে প্রতিষ্ঠিত করতে চেয়েছিলেন বরাবর।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি