শনিবার ০৪ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
Sampurna Chakraborty | ২৬ মে ২০২৪ ০২ : ৫৯Sampurna Chakraborty
আগের কোয়ালিফায়ারে আগুন ঝড়িয়েছিলেন মিচেল স্টার্ক। এদিনও শুরুটা দারুণ করেন। প্রথম ওভারেই ফিরিয়ে দেন অভিষেককে। আইপিএলের সেরা বল স্টার্কের। ভেঙে দেন সানরাইজার্স ওপেনারের অফস্ট্যাম্প। মাত্র ২ রানে ফেরেন অভিষেক। আবার প্রথম বলেই শূন্যতে আউট ট্রাভিস হেড। শেষ চার ম্যাচের মধ্যে তিনটে শূন্য অজি ওপেনারের। আইপিএলের প্রথমদিকে রুদ্রমূর্তি ধারণ করেছিলেন। কিন্তু প্লে অফে, অর্থাৎ টুর্নামেন্টের বিজনেস এন্ডে টোটাল ফ্লপ। মাত্র ৬ রানে ২ উইকেট হারায় সানরাইজার্স। প্রথম কোয়ালিফায়ারে দুই ওপেনারকে দ্রুত হারানোর পরও ত্রিপাঠি, ক্লাসেনরা দলকে লড়াই করার মতো জায়গায় পৌঁছে দিয়েছিলেন। রাজস্থানের বিরুদ্ধেও অর্ধশতরান পান প্রোটিয়া ব্যাটার। কিন্তু এদিন ব্যর্থ। ১৬ রানে আউট হন। কোনও ব্যাটারই দাঁড়াতে পারেনি। এলেন এবং গেলেন। এককথায়, আত্মসমর্পণ।
উইকেটে কি জুজু ছিল? একেবারেই না। কিছুটা কেকেআরের বোলারদের কামাল, বাকিটা হায়দরাবাদের উইকেট ছুড়ে দেওয়া। প্রতিটা উইকেট উপভোগ করলেন শাহরুখ খান। চারদিন আগে হাসপাতাল ঘুরে এসেছেন। তাই গোটা ম্যাচেই মুখে মাস্ক পরে দেখা যায় কিং খানকে। ছিলেন গৌরি, সুহানা, আরিয়ান, আব্রামও। ভিআইপি গ্যালারিতে চাঁদের হাট। কেকেআরের আরেক মালিক জুহি চাওলা সপরিবারে হাজির। ছিলেন রাজকুমার যাদব, জানভী কাপুরও। নাইটদের হয়ে গোল ফাটালেন বলিউডের তারকারা। এদিন কোনও ব্যাটারই সফল হয়নি। রাহুল ত্রিপাঠি (৯), নীতিশ কুমার রেড্ডি (১৩), শাহবাজ আহমেদ (৮), আব্দুল সামাদ (৪) রান পায়নি। ক্লাসেনের সঙ্গে টিকে থাকা উচিত ছিল মার্করামের। খারাপ খেলছিলেন না। কিন্তু ১১ ওভারের মাথায় বড় শট খেলতে গিয়ে স্টার্কের হাতে ধরা পড়েন। তখনও ৯ ওভার বাকি। পার্টনারশিপ দরকার ছিল। পরে কোনও অভিজ্ঞ ব্যাটার ছিল না। এই অবস্থায় মার্করামের মতো প্লেয়ারের দায়িত্ব নিয়ে খেলা উচিত ছিল। অন্তত ১৫-১৬ ওভার পর্যন্ত মার্করাম, ক্লাসেনের উইকেটে টিকে থাকা উচিত ছিল। কিন্তু নিজের উইকেট ছুড়ে দেন প্রোটিয়া ব্যাটার। শাহবাজও বাজে শট খেলে আউট হন। আবদুল সামাদকে নামানো হয় ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে। কিন্তু কোনও লাভ হয়নি। কেন বছরের পর বছর তাঁকে রেখে দেওয়া হয়েছে জানা নেই। কেনই বা সামাদকে খেলানো হয়! সানরাইজার্সের ইনিংসের সর্বোচ্চ রান প্যাট কামিন্সের। ১৯ বলে ২৪ রান করে আউট হন হায়দরাবাদের নেতা। তাঁর জন্য একশোর গণ্ডি পার করতে পারে সানরাইজার্স। নয়তো আরও লজ্জার মুখে পড়তে হত।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি