শনিবার ২৫ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
নিজস্ব সংবাদদাতা | | Editor: শ্যামশ্রী সাহা ২৬ মে ২০২৪ ০২ : ১৫Snigdha Dey
সংবাদসংস্থা মুম্বই: অভিনেত্রী বিপাশা বসু, একসময় অনুরাগীদের স্বপ্নের সুন্দরী ছিলেন। সুন্দরী তিনি আজও আছেন। তাই অনুরাগীদের চর্চার শিখরে বরাবরই থাকেন বিপাশা। বর্তমানে সিনেমা জগৎ থেকে নিজেকে দূরে রেখেছেন অভিনেত্রী। একরত্তি মেয়ে দেবীকে ঘিরেই দিন কাটছে তাঁর। মেয়ের সঙ্গে আদুরে মুহূর্তের ঝলক মাঝেমধ্যে সোশ্যাল মিডিয়ায় অনুরাগীদের সঙ্গে ভাগ করে নেন তিনি।
এবার জানা যাচ্ছে, নতুন অবতারে অনুরাগীদের কাছে ধরা দেবেন অভিনেত্রী। এবার লেখিকার ভূমিকায় আসছেন বিপাশা। অভিনেত্রী জানিয়েছেন তিনি একটি বই লিখবেন। গল্প বা কোনও উপন্যাস নয়, বইটি হবে তাঁর স্মৃতিকথা। অভিনেত্রী জানিয়েছেন, যে সমস্ত বিষয় তাঁর জীবনের চলার পথে মোড় ঘোরানো মুহুর্ত হয়ে থেকে গেছে, সেই বিষয়গুলি লিপিবদ্ধ করা হবে বইতে। অভিনেত্রীর কথায়, ‘‘আমি জীবনে প্রচুর ওঠাপড়া দেখছি। কিন্তু তার পরেও আজ যেখানে রয়েছি, তা কেবলমাত্র সম্ভব হয়েছে জীবনের ইতিবাচক দিকগুলো নিয়ে এগিয়ে যাওয়ার ফলেই। এইবার এই সমস্ত বিষয় আমি অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিতে চাই।" বিপাশার এই বইটির নাম এখনও চূড়ান্ত হয়নি বলেই জানা যাচ্ছে। তবে বইটি ২০২৫-এ প্রকাশিত হবে। এতদিন অভিনেত্রী বিপাশাকে ভালবাসা দিয়েছেন মানুষ, এবার লেখিকা বিপাশা হয়ে সকলের মন জয়ের যাত্রা শুরু অভিনেত্রীর।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি