সোমবার ২৭ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

TheArcArt

বিনোদন | Exclusive: "ঋতুপর্ণ ঘোষের পর নারীকেন্দ্রিক ছবি কেউ সেভাবে ফুটিয়ে তোলেননি", 'নায়িকা' প্রসঙ্গে অকপট পরিচালক রোহন সেন

নিজস্ব সংবাদদাতা | | Editor: শ্যামশ্রী সাহা ২৬ মে ২০২৪ ২২ : ৩৬Snigdha Dey

নিজস্ব সংবাদদাতা: একদিকে ইশা সাহা, অন্যদিকে প্রিয়াঙ্কা সরকার। মাঝে বন্ধুত্বের সেতু। পরিচালক রোহন সেনের আসন্ন ছবি 'নায়িকা'তে টলিউডের এই দুই তাবড় অভিনেত্রীকে এক ফ্রেমে দেখা যাবে। ইতিমধ্যেই শহরে শুরু হয়ে গেছে এই ছবির শুটিং। দুই 'নায়িকা' মধ্যে সমীকরণ নিয়ে আজকাল ডট ইন-এর কাছে মুখ খুললেন পরিচালক।

রোহন জানান, পরিচালক ঋতুপর্ণ ঘোষ তাঁর ধ্যান জ্ঞান। তাঁর ছবিতে যেভাবে নারী চরিত্রগুলো ফুটে উঠত, সেরকম আর কোনও ছবিতে দেখা যায়না। বরাবরই রোহনের ইচ্ছে ছিল নারী কেন্দ্রিক ছবি তৈরি করার। যেখানে নারীদের মনের গহনকে খুব পরিস্কারভাবে দর্শক দেখতে পারবেন। তাই 'নায়িকা'র ভাবনা। পরিচালকের কথায়, ইশা এবং প্রিয়াঙ্কা দু'জনেই এই ছবিতে একে অপরের পরিপূরক। এই দু'জন ছাড়া ছবিটি সম্ভব হতনা। তা কয়েকদিন শুটিং করেই বুঝেছেন তিনি। গল্পটা যেহেতু নারী কেন্দ্রিক তাই দু'জন অভিনেত্রীর অনস্ক্রিন এবং অফস্ক্রিন সম্পর্ক ভাল হওয়া প্রয়োজন। তাই তাঁর মতে, ছবিতে বন্ধুত্বের অভিনয় যেন বাস্তবেও প্রভাবিত করবে ইশা, প্রিয়াঙ্কাকে।

'নায়িকা'র গল্পে দেখা যাবে, এক জন চলচ্চিত্র জগতের তারকা অভিনেত্রী। অন্য জন গৃহবধূ। সমাজের বিপরীত মেরুর দুই নারী এক সময়ের কাছের বন্ধু ছিল। এরপর তাঁদের ঘটনাচক্রে দেখা হয়। তারপর বদল ঘটে দু'জনের জীবনেই। এই নিয়েই এগোয় গল্প। ছবিতে ইশার চরিত্রটির নাম রায়া। অন্য দিকে, গৃহবধূ প্রিয়াঙ্কার চরিত্রের নাম সোহিনী। দুই অভিনেত্রীর দু'জনেই সিনেমা থেকে সিরিজের জগতে নিজের জায়গা পাকা করেছেন। এবার তাঁদের পর্দায় নতুনভাবে চিনবেন দর্শক।ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন লাবণী সরকার, শুভ্রজিৎ দত্ত সহ অন্যান্যরা।

নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া