মঙ্গলবার ১৯ মে ২০২৬

সম্পূর্ণ খবর

TheArcArt

বিনোদন | Bollywood: 'কান'-এ ইতিহাস গড়লেন পায়েল কাপাডিয়া, কবে বিয়ে করছেন প্রভাস?

নিজস্ব সংবাদদাতা | | Editor: শ্যামশ্রী সাহা ২৬ মে ২০২৪ ১৮ : ২০Snigdha Dey

সংবাদসংস্থা মুম্বই: টিনসেল টাউনে খবর অফুরান। বিনোদনের সমস্ত খবর জানতে যদি চান, চোখ রাখুন নজরে বিনোদনে। জেনে নিন, সারাদিনের গরমাগরম খবর কী?


'কান'-এ ইতিহাস গড়লেন পায়েল

কান চলচ্চিত্র উৎসবে বাংলার মেয়ে অনসূয়া সেনগুপ্তর সেরা অভিনেত্রীর পুরস্কারের পর আরও এক সাফল্য ভারতের। এবার গ্রাঁ প্রি সম্মান পেয়ে ইতিহাসের পাতায় নাম লেখালেন পরিচালক পায়েল কাপাডিয়া। 'অল উই ইমাজিন অ্যাজ লাইট' সিনেমার জন্য এই পুরস্কার পেলেন তিনি।৩০ বছরের মধ্যে প্রধান প্রতিযোগিতায় প্রদর্শিত হওয়া প্রথম ভারতীয় চলচ্চিত্র এবং প্রথম কোনও ভারতীয় মহিলা পরিচালকের চলচ্চিত্র হওয়ায় পায়েলের জয়গানে মুখরিত গোটা দেশ।

বাবাকে রোজ মনে পড়ে সঞ্জয় দত্তের

বাবা সুনীল দত্তের মৃত্যুবার্ষিকীতে শোকে ভেঙে পড়লেন অভিনেতা সঞ্জয় দত্ত। বাবাকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় লিখলেন আবেগঘন লেখা। সেই সঙ্গে জুড়লেন বাবা সুনীল দত্তের এক পুরোনো ছবি এবং 'মুন্নাভাই এম বি বি এস'-এর একটুকরো মুহূর্তের ছবি। সঞ্জয় দত্ত লিখলেন, "তোমার স্মৃতি, ভালোবাসায় আজও জড়িয়ে আছি। তুমি আমার জীবনের আলো, পথপ্রদর্শক তুমি। তোমায় প্রতিদিন খুব মনে পড়ে বাবা।"


কবে বিয়ে করছেন প্রভাস?

দক্ষিণী সুপারস্টার প্রভাসের মহিলা অনুরাগীদের সংখ্যা প্রচুর। প্রভাসের অভিনয় থেকে তাঁর বেক্তিগত জীবন সবটাই চর্চায় থাকে বরাবর। কবে বিয়ের প্রস্তুতি নিচ্ছেন সুপারস্টার? এই বিষয়ে
মুম্বই সংবাদ মাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানান, এই মুহূর্তে বিয়ের কোনও ভাবনা নেই তাঁর। কারণ তিনি এই মুহূর্তে তাঁর মহিলা অনুরাগীদের মন ভাঙতে চাননা।


তিনগুণ টাকা পেলেন মনোজ বাজপেয়ী


বর্তমানে হিন্দি চলচ্চিত্র জগত থেকে শুরু করে হিন্দি ওয়েব সিরিজের দুনিয়ায় একটাই নাম সবার উপরে থাকবে। তিনি হলেন মনোজ বাজপেয়ী। সম্প্রতি মুম্বই সংবাদ মাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেছেন তাঁর পারিশ্রমিক ছ'বছরে কীভাবে তিনগুণ বেড়েছে। ১৯৯৪ সালে 'ব্যান্ডিট কুইন' ছবিতে অভিনয়ের জন্য তিনি ৫০,০০০ টাকা পারিশ্রমিক পেয়েছিলেন এরপর তিনি দক্ষতা থাকলেও তাঁর প্রাপ্য পারিশ্রমিক বাড়াতে পারেননি। কিন্তু ছ'বছর পর তিনি একটি ছবিতে অভিনয় করেন যার নাম প্রকাশ করেননি অভিনেতা, সেই ছবিতে তাঁর পারিশ্রমিক তিনগুণ বেড়ে ১,৫০,০০০ হয়।

নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া