রবিবার ০৫ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

খেলা | IPL Final: বৃষ্টিতে ভেস্তে গেল নাইটদের প্র্যাকটিস, ট্রফি নিয়ে কামিন্সের সঙ্গে সমুদ্র সৈকতে শ্রেয়স

Sampurna Chakraborty | ২৫ মে ২০২৪ ০২ : ৪৫Sampurna Chakraborty
আজকাল ওয়েবডেস্ক: আইপিএল ফাইনালের আগের দিন অনুশীলন হল না কেকেআরের। বৃষ্টির জন্য প্র্যাকটিসে নামতেই পারেনি নাইটরা। শনিবার চিপকে বিকেল পাঁচটা থেকে সন্ধে আটটা পর্যন্ত প্রাক ম্যাচ প্রস্তুতি সারার কথা ছিল শ্রেয়স আইয়ার অ্যান্ড কোম্পানির। গোটা দল স্টেডিয়ামে চলে এলেও বৃষ্টির জন্য মাঠেই নামতে পারেনি। অনুশীলনের নির্ধারিত সময়ের আগে যৌথ সাংবাদিক সম্মেলন করেন শ্রেয়স আইয়ার এবং প্যাট কামিন্স। এদিন হায়দরাবাদের কোনও প্র্যাকটিস ছিল না। গতকাল ম্যাচ খেলায় তাঁরা আগেই জানিয়ে দিয়েছিল। বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় 'রেমাল' তৈরি হয়েছে। এদিন তারই প্রভাব পড়ে চেন্নাইয়ে। শনিবার বিকালে হালকা বৃষ্টি হয়। রবিবারও বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তবে ফাইনাল ভেস্তে যাওয়ার সম্ভাবনা নেই। রিজার্ভ ডে আছে। রবিবার বৃষ্টির জন্য খেলা না হলে, সোমবার মুখোমুখি হবে দুই দল। তবে প্রাথমিকভাবে রবিবারই ম্যাচ শেষ করার চেষ্টা করা হবে। বৃষ্টির কথা মাথায় রেখে অতিরিক্ত দু'ঘণ্টা বরাদ্দ করা আছে। ওভার কমিয়ে হলেও সেদিনই ফাইনাল শেষ করার চেষ্টা করা হবে। যদি শেষপর্যন্ত সেটা কোনওভাবেই করা না যায়, তাহলে বাধ্য হয়েই সোমবার ম্যাচের বাকি অংশ হবে।

শনিবার দুপুরে ফাইনালের আগে দুই অধিনায়কের ফটোশুট ছিল। চেন্নাইয়ের দ্রষ্টব্য স্থান মেরিন ড্রাইভের সমুদ্র সৈকতে নৌকার ওপর বসে পোজ দিলেন শ্রেয়স এবং কামিন্স। দু'দিকে দুই অধিনায়ক, মাঝে আইপিএল ট্রফি। চেন্নাইয়ের অটোতেও ছবি তোলেন দুই নেতা। চালকের আসনে নাইটদের জার্সিতে শ্রেয়স। হেলান দিয়ে হাসিমুখে দাঁড়িয়ে কামিন্স। সমুদ্র সৈকতে মেলায়ও ফটোসেশন হয়। শেষমেষ কোন দল বৈতরণী পার করতে পারবে সেটা জানার জন্য আরও একটা দিন অপেক্ষা করতে হবে। 

নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া