শনিবার ০৪ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
নিজস্ব সংবাদদাতা | | Editor: শ্যামশ্রী সাহা ২৫ মে ২০২৪ ২০ : ৫৮Snigdha Dey
সংবাদসংস্থা মুম্বই: করণ জোহরের 'দোস্তানা ২' নিয়ে এবার মুখ খুললেন অভিনেত্রী জাহ্নবী কাপুর। এই ছবিতেই তাঁকে প্রথমবার জুটি বাঁধতে দেখা যেত কার্তিক আরিয়ানের সঙ্গে। তবে ছবির শুটিং শুরুতেই বাধা পড়েছিল। শোনা গিয়েছিল, করণ জোহরের সঙ্গে ঝামেলার পর এই ছবি থেকে সরে দাঁড়ান কার্তিক। লকডাউন শুরুর আগে মাস কয়েক চণ্ডীগড়ে এই ছবির শ্যুটিং পর্যন্ত শুরু করে দিয়েছিলেন কার্তিক ও জাহ্নবী। আচমকাই ছবি থেকে বাদ পড়েন কার্তিক। বলিউডে গুঞ্জন, পারিশ্রমিকের অঙ্ক নিয়ে বনিবনা না হওয়াতেই নাকি এই ছবি থেকে সরে দাঁড়ান অভিনেতা। যার ফলে চটে যান প্রযোজক করণ জোহর। তাই ধর্মা প্রোডাকশনের এই ছবিটি নিয়ে আর এগোতে দেখা যায়নি করণকে।
এতদিন পর মুম্বই সংবাদ মাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে জাহ্নবী বলেন, প্রায় ৩০-৩৫ দিন শুটিং করেছিলেন তাঁরা। অভিনেত্রীর কথায়, শুটিং ভালই চলছিল, তারপর আচমকা কী হল জানেন না তিনি। জাহ্নবী জানান, কোভিডের পরে আবারও শুটিং শুরুর কথা ছিল। তবে সে কাজ আজও এগোয়নি। তবে কার্তিক আর করণের বিবাদ প্রসঙ্গে অভিনেত্রী বলেন, তারকাদের অভ্যন্তরীণ দ্বন্দ্বের বিষয়ে তিনি কিছু বলতে চাননা। নিজের নতুন কাজ নিয়েই এগোতে চান ভবিষ্যতে।
এই মুহূর্তে রাজকুমার রাও-এর সঙ্গে জুটি বেঁধে করণের প্রযোজনায় 'মিস্টার অ্যান্ড মিসেস মাহি' নিয়ে দর্শকদের সামনে হাজির হতে চলেছেন জাহ্নবী। তারই প্রচারে ব্যস্ত অভিনেত্রী। এরপরেই ৫ জুন মুক্তি পাবে অভিনেত্রীর আরও একটি ছবি, যার নাম 'উলঝ'! এছাড়াও জুনিয়র এনটিআর ও সইফ আলি খানের সঙ্গে 'দোবারা' ছবির কাজ প্রায় শেষ করে ফেলেছেন জাহ্নবী।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি