মঙ্গলবার ১৯ মে ২০২৬

সম্পূর্ণ খবর

বিনোদন | Bollywood: ২৭ বছর পর ফের জুটিতে কাজল-প্রভু দেবা, সোনাক্ষীর সঙ্গে অন্তরঙ্গ দৃশ্যে অস্বস্তি জ্যাসনের

নিজস্ব সংবাদদাতা | | Editor: শ্যামশ্রী সাহা ২৫ মে ২০২৪ ১৮ : ২০Snigdha Dey

সংবাদসংস্থা মুম্বই: টিনসেল টাউনে খবর অফুরান। বিনোদনের সমস্ত খবর জানতে যদি চান, চোখ রাখুন নজরে বিনোদনে। জেনে নিন, সারাদিনের গরমাগরম খবর কী?


ফের জুটিতে কাজল-প্রভু দেবা

১৯৯৭ সালে মুক্তি পেয়েছিল কাজল-প্রভু দেবার 'মিনসারা কানাভু'। হিন্দিতে ছবির নাম 'সপনে'। ২৭ বছর পর আবারও এক ছবিতে কাজল ও প্রভু দেবা। রয়েছে আরও বড় চমক। টলিউড থেকে থাকছেন যিশু সেনগুপ্ত। তেলুগু পরিচালক চরণ তেজ উপ্পালাপতির পরিচালনায় তৈরি হচ্ছে নতুন এই ছবি। যার নাম এখনও ঠিক হয়নি। তবে শোনা যাচ্ছে, তা হাই-বাজেট অ্যাকশন থ্রিলার হতে চলেছে। কাজল, যিশু, প্রভু দেবা ছাড়াও ছবিতে অভিনয় করছেন নাসিরউদ্দিন শাহ, সংযুক্ত মেনন, আদিত্য শীল-সহ অন্যান্যরা।


হাসপাতালে মুনাওয়ার

হাসপাতালে ভর্তি 'বিগ বস' খ্যাত মুনাওয়ার ফারুকী। শুক্রবার মুনাওয়ারের কাছের এক বন্ধু সোশ্যাল মিডিয়ায় হাসপাতালের বেডে শুয়ে থাকা মুনাওয়ারের একটি ছবি শেয়ার করেন। সেইসঙ্গে লেখেন, 'ও অসুস্থ, ওর দ্রুত সুস্থতা কামনা করুন সবাই।' ঠিক কী হয়েছে মুনাওয়ারের, তা এখনও জানা যায়নি। অনুরাগীরা উদ্বিগ্ন তাঁর অসুস্থতায়। সোশ্যাল মিডিয়ার ওই পোস্টে তাঁর দ্রুত আরোগ্য কামনা করেছেন অনেকে।


অন্তরঙ্গতায় অস্বস্তি

সোনাক্ষীর সঙ্গে অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করতে গিয়ে ভীষণ অস্বস্তিতে পড়েছিলেন। মুম্বই সংবাদ মাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে জানালেন
'হীরামান্ডি' খ্যাত অভিনেতা জ্যাসন শাহ। অভিনেতা জানান, ওই দৃশ্যের আগে সঞ্জয় লীলা বনশালির এক সহকারী তাঁকে আলাদা ডেকে নিয়ে কথা বলেন। তাতেই নাকি বেজায় অস্বস্তিতে পড়েন জ্যাসন। অভিনেতার দাবি, তাঁকে যেভাবে কথাগুলো বলা হয়েছিল তাতে মনে হচ্ছিল যেন তিনি কোনও খারাপ ব্যবহার করবেন অভিনেত্রীর সঙ্গে। এরপর সোনাক্ষীর সঙ্গে শুট করতে গিয়ে খানিকটা সঙ্কোচ করছিলেন তিনি। পরিচালক এবং অভিনেত্রীর সহযোগিতায় তিনি মনোবল পেয়েছিলেন বলে জানান।


রিচাকে ধমক বনশালির

'হীরামান্ডি'র শুটিংয়ের একটি বিশেষ মুহূর্ত এক সাক্ষাৎকারে ভাগ করে নিয়েছেন অভিনেত্রী রিচা চাড্ডা। তিনি জানান, একটি গানের দৃশ্যে পরিচালক সঞ্জয় লীলা বনশালি কিছুতেই তাঁর নাচ পছন্দ করছিলেন না। ঠিক মনের মত না হওয়ায় পরিচালক বার বার শটটি নিচ্ছিলেন। এতে একসময়ে বিরক্ত হয়ে যান রিচা। বনশালি তখন তাঁকে ধমক দিয়ে বোঝান, এই দৃশ্যটি কতটা গুরুত্বপূর্ণ সিরিজটির জন্য। রাগ না করে সঠিকভাবে অভিনয় করতে বলেন। এর পরের শটেই রিচা বনশালির মন জয় করতে পারেন।

নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া