রবিবার ১০ মে ২০২৬

সম্পূর্ণ খবর

বিনোদন | Bollywood: পুলিশ থেকে বাঁচতে মন্দিরে উরফি! ২ বছর পরে আবার প্রেমে সুস্মিতা-রোহমান?

Reporter: সংবাদ সংস্থা, মুম্বই | লেখক: সংবাদ সংস্থা, মুম্বই ০৮ নভেম্বর ২০২৩ ১৫ : ১৩
টিনসেল টাউনের মায়ানগরীতে খবর অফুরান! বিনোদনের সমস্ত খবর জানতে যদি চান, চোখ রাখুন ‘নজরে বিনোদন’-এ। জেনে নিন, সারা দিনের গরমাগরম খবর কী?---

মন্দিরে উরফি
প্রশাসন নিয়ে রসিকতায় মেতেছিলেন। হাতেগরম তার ফল পেয়েছেন উরফি জাভেদ। প্রশাসন তাঁর রসিকতা ভাল চোখে দেখেনি। যার জেরে তাঁর বিরুদ্ধে এফআইআর জারি হয়েছে। গুঞ্জন, সেই কারণেই নাকি তড়িঘড়ি স্বর্ণমন্দিরে ছুটেছেন তিনি। সঙ্গে বোন ডলিও রয়েছেন। অমৃতসর থেকে সেই ছবি তিনি ভাগ করে নিয়েছেন।

প্রেমে প্রত্যাবর্তন
২ বছর প্রেম থেকে দূরে। কিন্তু ভাল বন্ধু হয়ে ছিলেন। সেই বন্ধুত্বের হাত ধরেই কি প্রেম ফিরল? তেমনই ইঙ্গিত দিলেন সুস্মিতা সেন। তিনি ব্যস্ত ‘আর্যা ৩’-এর প্রচার নিয়ে। পাশাপাশি, দীপাবলির পার্টিতেও উপস্থিত থাকছেন। মঙ্গলবার তেমনই এক পার্টিতে তিনি আর রোহমান শল এক ফ্রেমে। রসায়ন দেখে জোর গুঞ্জন, আবারও তাঁরা কপোত-কপোতী।

এলভিশের শিরে সংক্রান্তি
সমানে জেরা চলছে এলভিশ যাদবের। যে কারণে তিনি নাকি অসুস্থ হয়ে পড়েছিলেন। খবর, মঙ্গলবার গভীর রাতে তাঁকে জেরা করে নয়ডা প্রশাসন। নয়ডায় একটি রেভ পার্টিতে সাপের বিষ সরবরাহের অভিযোগে। ডেপুটি কমিশনার অফ পুলিশ (ডিসিপি) নয়ডা, হরিশ চন্দর বুধবার বলেছেন, "ইউটিউবার এবং ‘বিগ বস’ বিজয়ী এলভিশ সাপের বিষের মামলায় গভীর রাতে নয়ডা পুলিশের সামনে হাজির হয়েছিলেন। পুলিশ তাকে আবারও জেরার জন্য ডাকতে পারে।"

সুশান্তকে মন পড়ছে?
‘বিগ বস ১৭’য় এসে বারেবারে স্মৃতিতাড়িত হয়ে পড়ছেন অঙ্কিতা লোখান্ডে। বারবার সুশান্ত সিং রাজপুতকে মনে পড়ছে তাঁর। প্রাক্তনের কথা বলতে বলতে তাঁর চোখ ভিজেছে। তারপরেও দাবি, সুশান্তকে মনে করতে তাঁর ভালই লাগে। ভাল লাগে প্রয়াত অভিনেতার পরিশ্রনের কথা মনে করতে।

ভারতীয় টিভিতে পাক ধারাবাহিক
বম্বে হাইকোর্ট পাকিস্তানি শিল্পীদের ভারতে কাজ করার অনুমতি দিয়েছে। সেই রায়কে মান্যতা দিতে চলেছে জিন্দেগি টিভি। খবর, চ্যানেলটি জনপ্রিয় পাকিস্তানি ধারাবাহিক ‘কাবলি পুলাও’ দেখাতে চলেছে। যা ভারতীয় ছবিতে এই প্রথম। ধারাবাহিকের নায়ক-নায়িকা মোহা. এহতেশামুদ্দিন এবং সাবিনা ফারুক। শীর্ষসঙ্গীত গেয়েছেন উস্তাদ রাহাত ফতেহ আলি খান। 

বিধুর পরে হিরানি?
বিধুবিনোদ চোপড়ার ‘১২ ফেল’ দুর্দান্ত সফল। নায়ক বিক্রান্ত মেসি এই ছবিতে নিজেকে প্রমাণ করেছেন। এবার তাঁকে আগামী ছবিতে ভাবতে চলেছেন রাজকুমার হিরানি। বিধুকে গোল দিতেই নাকি এই ভাবনা। বিক্রান্তের সঙ্গে দেখা যেতে পারে রণবীর কাপুরকেও। তবে আপাতত রাজু হিরানি ‘ডানকি’র শেষমুহূর্তের প্রচারে ব্যস্ত। 




 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া