মঙ্গলবার ১৯ মে ২০২৬
সম্পূর্ণ খবর
নিজস্ব সংবাদদাতা | | Editor: শ্যামশ্রী সাহা ২৪ মে ২০২৪ ২০ : ২০Snigdha Dey
নিজস্ব সংবাদদাতা: সত্য ঘটনা অবলম্বনে তৈরি ছবি ঘিরে বরাবরই দর্শক এবং সমালোচকদের মধ্যে উত্তেজনার পারদ চড়ে। তেমনই একটি ছবি 'কালিয়াচক চ্যাপ্টার ১'। একই পরিবারের চারজনকে খুন করে খবরের শিরোনামে উঠে এসেছিল অভিযুক্ত আসিফ। সেই ঘটনাই ফুটে উঠবে পরিচালক রাতুল মুখোপাধ্যায়ের আসন্ন ছবিতে। ছবির প্রযোজনায় সাঁই বাংলা ফিল্মস। পরিবেশনায় কলকাতা ফিল্মস। প্রযোজক নয়ন রাজ, ছবিতে গানও গেয়েছেন। ছবির উপরি পাওয়া হিসেবে এই বিষয়টি দেখছেন পরিচালক।
ছবির মাধ্যমে উঠে আসছেন নতুন নায়ক। সোশ্যাল মিডিয়ায় তিনি কনটেন্ট ক্রিয়েটার হিসেবে জনপ্রিয় হলেও এই ছবিতে দর্শক তাঁকে দেখবেন একেবারে অন্য রূপে। তিনি অসীম আখতার। ছবিতে পুলিশ অফিসারের চরিত্রে থাকছেন অভিনেত্রী রূপাঞ্জনা মিত্র। এছাড়াও অন্যান্য চরিত্রে দেখা যাবে দেবপ্রসাদ হালদার, দেবপ্রতীম দাসগুপ্ত এবং পার্থসারথি চক্রবর্তীকে। ছবিতে অতিথি শিল্পীর চরিত্রে থাকছেন আরও এক জনপ্রিয় সোশ্যাল মিডিয়ার কনটেন্ট ক্রিয়েটার মৃন্ময় দাস।
ক্রাইম, অ্যাকশন, থ্রিলারে ভরপুর এই ছবিতে নতুন মুখের আধিক্য। বাংলা ছবির জগতে নতুনদের সুযোগ দেওয়ায় যেন অনেক ধাপ এগিয়ে এসেছে এই ছবি। ছবি প্রসঙ্গে অসীম আখতার আজকাল ডট ইন-কে জানিয়েছেন, "ছোট থেকে স্বপ্ন ছিল অভিনয় করার। মুখ্য চরিত্রে এরকম একটা সিনেমায় অভিনয় করার সুযোগ আসবে ভাবিনি। আমি সাধ্যমত চেষ্টা করেছি চরিত্রটি ফুটিয়ে তোলার। পরিচালকের কাছে আমি সারাজীবন কৃতজ্ঞ হয়ে থাকব, আমার মত নতুনদের সুযোগ করে দেওয়ার জন্য।"
ছবিতে অতিথি শিল্পীর চরিত্রে অভিনয় প্রসঙ্গে মৃন্ময় জানান, "আমি ছবির একটি গানের অংশ। এই সুযোগটাই বা কে দেয়? এতদিনের পরিশ্রম সার্থক মনে হচ্ছে। অসীমকে অনেক শুভেচ্ছা। আমাদের পরিচালক রাতুলদা, যেভাবে আমাদের মত নতুনদের বাংলায় কাজ করার সুযোগ করে দিচ্ছেন তা সত্যিই প্রশংসনীয়।"
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি