মঙ্গলবার ১৯ মে ২০২৬

সম্পূর্ণ খবর

বিনোদন | Bollywood: দীপিকার 'বেবিবাম্প' গ্লো! সামান্থা, নাগার অন্তরঙ্গ দৃশ্য নিয়ে নতুন গুঞ্জন?

নিজস্ব সংবাদদাতা | ২৪ মে ২০২৪ ২০ : ১২Angana Ghosh
সংবাদসংস্থা মুম্বই: সংবাদসংস্থা মুম্বই: টিনসেল টাউনে খবর অফুরান। বিনোদনের সমস্ত খবর জানতে যদি চান, চোখ রাখুন নজরে বিনোদনে। জেনে নিন, সারাদিনের গরমাগরম খবর কী?

দীপিকার মাতৃত্বের আভা: 
জীবনের সবথেকে সুন্দর মুহূর্তটি উপভোগ করছেন 'ফাইটার' অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। সম্প্রতি মুম্বইয়ের একটি অনুষ্ঠানে তাঁকে উজ্জ্বল হলুদ পোশাকে দেখা গিয়েছে। যেখানে ত্বকের যত্ন নিয়ে অনেক পরামর্শ দিয়েছেন সকলকে। তবে অনুরাগীরা মুগ্ধ হয়েছেন অভিনেত্রীর মাতৃত্বের আভা দেখে। নভেম্বরেই আসবে সুখবর। কয়েকদিন আগেই ভোট দিতে হাজির হয়েছিলেন তিনি শহরে। তাঁর সঙ্গে ছিলেন 'বাজিরাও' রণবীর সিং। 

অন্তরঙ্গ নাগা-সামান্থা: 
নাগা চৈতন্য ও সামান্থা রুথ প্রভু অভিনীত তেলুগু ছবি 'মানাম' পুনরায় মুক্তি পেয়েছে প্রেক্ষাগৃহে। ২০১৪ সালের ছবিটিতে এই জুটির একটি অন্তরঙ্গ দৃশ্য আবার নতুন করে ভাইরাল হয়েছে। শুধু তাই নয় ছবির স্ক্রিনিংয়ে হাজির ছিলেন অভিনেতা। বড়পর্দায় প্রাক্তন স্ত্রীয়ের সঙ্গে তাঁর প্রেমের দৃশ্য দেখে লজ্জায় রাঙা হয়েছিলেন অভিনেতা। তাই দেখেই মজেছেন অনুরাগীরা। তাঁদেরকে উদ্দেশ্য করে অভিনেতা বলেন, 'শান্ত হও'!

ফারহার 'হ্যাপি ফ্যামিলি':
শুক্রবার সকালে, ইনস্টাগ্রামে সুখী পরিবারের ছবি পোস্ট করে ক্যাপশনে সিরিশ কুন্দেরকে বিশেষ শুভেচ্ছা জানালেন পরিচালক ফারহা খান। ছবিতে দেখা গিয়েছে বাড়ির ছাদে বার-বি-কিউ তৈরি করছেন ফারহা, কখনও পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছেন। স্বভাবে লাজুক সিরিশ সোশ্যাল মিডিয়া থেকে দূরে থাকতে পছন্দ করেন। তাই তাঁর অনুমতি নিয়েই ইনস্টাগ্রামে ছবি পোস্ট করেন ফারহা। ক্যাপশনে লেখেন 'বেস্ট হাজব্যান্ড'! জন্মদিনে এভাবেই সুখী দাম্পত্যের আবেগে ভাসলেন পরিচালক।


ছোট্ট দেবীর কারিগরি : 
সাদা ক্যানভাসে গভীর মনোযোগে রং ছড়িয়ে দিচ্ছেন ছোট্ট দেবী। সঙ্গে রয়েছে তার বাবা, করণ সিং গ্রোভার। মিষ্টি এই মুহূর্তকে ফ্রেমবন্দি করেছেন মা, বিপাশা বসু। ইনস্টাগ্রামে সেই ভিডিও পোস্ট করে ক্যাপশনে তিনি লেখেন, ''প্রতিদিন দেবী আমাদের শেখায় কিভাবে নির্ভয়ে মনের রং ছড়িয়ে দিতে হয়। মন যা চায় সেই সব কিছু করে কিভাবে জীবনকে উপভোগ করতে হয়। ও আমাদের ছোট্ট দেবী। ছোট্ট শিল্পী, ঠিক ওর বাবার মতই। ''


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া