মঙ্গলবার ১৯ মে ২০২৬
সম্পূর্ণ খবর
নিজস্ব সংবাদদাতা | | Editor: শ্যামশ্রী সাহা ২৩ মে ২০২৪ ১৭ : ৩১Snigdha Dey
এখন কেমন আছেন শাহরুখ?
আমদাবাদে আইপিএল দেখতে গিয়েই অসুস্থ হয়ে পড়েছিলেন শাহরুখ খান। বুধবার ২২ মে আমদাবাদে প্রবল গরমের কারণে অসুস্থ হয়ে পড়েন তিনি। হিট স্ট্রোক হওয়ায় তাঁকে বুধবার দুপুরবেলায় তড়িঘড়ি আমদাবাদের কেডি হাসপাতালে ভর্তি করানো হয়। এখন কেমন আছেন কিং খান? অভিনেত্রী জুহি চাওলা মুম্বই সংবাদ মাধ্যমকে দেওয়া একটি সাক্ষাৎকারে জানান, শাহরুখ এখন অনেকটাই ভালো আছেন। সব ঠিক থাকলে এই রবিবার ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ অর্থাৎ আইপিএল-এর ফাইনাল ম্যাচে তাঁকে মাঠে দেখা যেতে পারে।
গানে 'পুষ্পা' ঝড়
দক্ষিণী ছবি 'পুষ্পা দ্য রেইজ' ঝড় তুলেছিল বক্স অফিসে। পুষ্পারাজ আল্লু অর্জুন ও শ্রীভল্লির ভূমিকায় মাত দিয়েছেন জাতীয় ক্রাশ রশ্মিকা মন্দানা। প্রথম পর্বের দুর্দান্ত সাফল্যের পর সিনেমার দ্বিতীয় ভাগ নিয়ে উচ্ছ্বসিত দর্শক। ১৫ অগাস্ট ২০২৪-এ মুক্তি পাবে 'পুষ্পা ২'। ছবির টিজার এবং প্রথম গান ইতিমধ্যেই দর্শকদের উত্তেজনা বাড়িয়ে দিয়েছে। এবার প্রকাশ পাচ্ছে ছবির দ্বিতীয় গান। আল্লু অর্জুন এবং রশ্মিকার জুটিকে আবারও ফিরে পেতে উৎসুক দর্শকমহল।
হঠাৎ প্যানিক অ্যাটাক জাহ্নবীর
বলি ডিভা জাহ্নবী কাপুর এই মুহূর্তে দর্শকদের কাছে জনপ্রিয়তার শীর্ষে রয়েছেন। অভিনেত্রীর জীবনের অজানা কিছু কথা নিয়ে মুম্বই সংবাদ মাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানান, তাঁর মা অর্থাৎ শ্রীদেবীর মৃত্যুর পর হঠাৎ প্যানিক অ্যাটাক হয় অভিনেত্রীর। জাহ্নবী বলেন, 'ধড়ক'-এর প্রচারের সময় একটি রিয়েলিটি শো'তে শ্রীদেবীকে শ্রদ্ধা জানিয়ে একটি পরিবেশনা আয়োজন করা হয়। সেটা অভিনেত্রী জানতেন না। তাই হঠাৎ এরকম দেখে তিনি চিৎকার করে কাঁদতে শুরু করেন। বুঝতে পারেন তাঁর প্যানিক অ্যাটাক হয়েছে মা'য়ের মৃত্যু শোকে।
দিওয়ালিতেই সুখবর রণবীর-আলিয়ার
রণবীর কাপুর ও আলিয়া ভাটের জীবনে আবারও খুশির খবর। মেয়ে রাহাকে নিয়ে তাঁরা নতুন বাংলোতে পদার্পণ করতে চলেছে। তাঁদের বাংলোর কাজ প্রায় শেষ। বহু বছর ধরে তাঁরা এই মুহূর্তের জন্য অপেক্ষা করেছিলেন। সব ঠিক থাকলে দিওয়ালির আগেই তাঁরা চলে যাবেন নতুন বাড়িতে। সেখানেই করবেন দীপাবলি-র উদযাপন।
কাজের ফাঁকে বাংলোটির নির্মান কার্যের দেখভাল করছেন তারকা দম্পতি। তবে শুধু আলিয়া বা রণবীর নন, এই বাংলোর কাজ পর্যবেক্ষণ করছেন নীতু কাপুরও।
অক্ষয়ের প্রতি কৃতজ্ঞ থাকবেন অসিন
অভিনেত্রী অসিনের স্বামী রাহুল শর্মা মুম্বই সংবাদ মাধ্যমের এক সাক্ষাৎকারে অভিনেতা অক্ষয় কুমারকে নিয়ে বেশ কিছু আবেগঘন কথা বলেছেন যা বর্তমানে অক্ষয়ের অনুরাগীদের বেশ প্রভাবিত করছে। রাহুল শর্মা জানান, অক্ষয় কুমারের মত এত ভাল মনের মানুষ তিনি আর দেখেননি। তাঁর কথায়, "যখন আমার মেয়ের জন্ম হয়েছিল তিনি নিজেই বারবার ফোন করে খোঁজ নিয়েছেন। মেয়ের জন্মের খবরটা তাই আমি প্রথম অক্ষয়কেই জানাই। তিনিই প্রথম আমার মেয়ে আর অসিনকে দেখতে হাসপাতালে আসেন, আমার পরিবারের আগেই। এই কাজের জন্য আমি আর অসিন সারাজীবন
কৃতজ্ঞ থাকব ওঁর প্রতি।"
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি