মঙ্গলবার ২৮ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

TheArcArt

বিনোদন | Tollywood: 'অরণ্য'র প্রাচীন প্রবাদ'-এর মোশন পোস্টারেই রহস্যের সমাধান?

নিজস্ব সংবাদদাতা | | Editor: শ্যামশ্রী সাহা ২৩ মে ২০২৪ ১৭ : ২৯Snigdha Dey

নিজস্ব সংবাদদাতা: টলিউডে এখন গোয়েন্দাদের ছড়াছড়ি, তবে এই প্রথমবার ডাক্তারি পড়ার মাঝেই কলেজ পড়ুয়া থেকে গোয়েন্দা হয়ে ওঠেন 'অরণ্য চট্টোপাধ্যায়'। দুলাল দে পরিচালিত "অরণ্য'র প্রাচীন প্রবাদ'-এর মোশন পোস্টার মুক্তি পেল এদিন, এই ছবিতেই হতে চলেছে এই নতুন গোয়েন্দার আবির্ভাব।

ছবির প্রথম মোশন পোস্টারে দেখা যাচ্ছে, নদীর তীর ঘেঁষে এগিয়ে আসে একটি নৌকা, ধাক্কা লাগে একটি বস্তার সঙ্গে এবং এরপরই বেরিয়ে আসে এক মৃত ব্যক্তির হাত। প্রথম ঝলক থেকেই রহস্যের সূত্রপাত, তবে এর চেয়ে বেশি দেখা যাচ্ছে না মোশন পোস্টারে। ঠিক তেমনই গল্প নিয়ে এর চেয়ে বেশি কিছু বলতে নারাজ পরিচালক দুলাল দে। তবে নদী, নৌকা, বস্তা এবং হাত সবকিছুই এই ছবির এক একটি চরিত্র বলা যেতে পারে। ছবির নাম অনুযায়ী 'অরণ্য চট্টোপাধ্যায়' আসলে একজন কলেজ পড়ুয়া, ডাক্তারি পড়ার পাশাপাশি ক্রিকেট খেলা তাঁর নেশা,কিন্তু পরিস্থিতির কারণে এই পড়ুয়ার পেশা কি হয়ে উঠবে গোয়েন্দাগিরি? তেমনটা হতেই পারে, জানালেন পরিচালক। ধীরে ধীরে হয়তো ফেলুদা, ব্যোমকেশ, কিরিটির মতো কেস সলভ করার কথাও ভাববে হবু গোয়েন্দা 'অরণ্য'। তবে সবকিছুর সঠিক উত্তর আসলে পাওয়া যাবে জুলাই মাসে ছবি মুক্তির পর। 'অরণ্য'র চরিত্রে অভিনয় করছেন জিতু কমল। এই চরিত্র বেছে নেওয়ার কারণ হিসেবে জিতু জানালেন, ডাক্তারি পড়তে পড়তে গোয়েন্দা হয়ে ওঠার জার্নিটা বেশ ইন্টারেস্টিং, এছাড়াও অন্যান্য সাধারণ ছেলেদের মতই অরণ্যর নেশা ক্রিকেট খেলা। সাধারণ চরিত্র হলেও অনেক দিক থেকেই আলাদা। বাঙালির গোয়েন্দাগিরি নিয়ে কথা প্রসঙ্গে তিনি জানালেন, 'আমরা সকলেই গোয়েন্দাগিরি করে থাকি, নিজেদের কাজের জন্য তো বটেই। তবে আমাদের প্রত্যেকের জীবনে সবচেয়ে বড় গোয়েন্দা হলেন আমাদের মায়েরা। আর তাদের এই গোয়েন্দাগিরির জন্যই বোধহয় আজ আমরা এই জায়গায় পৌঁছাতে পারছি। ' যেহেতু গোয়েন্দা গল্প তাই এর চেয়ে বেশি কিছু বলে দিলে হয়তো অনেকটা বলা হয়ে যাবে। তবে এই ছবিতে জিতু কমলের পাশাপাশি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন শিলাজিত মজুমদার, সুহত্র মুখোপাধ্যায়, রাফিয়াত রশিদ মিথিলা, লোকনাথ দে, অনন্যা ব্যানার্জীর মত একাধিক অভিনেতা অভিনেত্রীরা। জুন মাসের শুরুতেই সম্ভবত মুক্তি পেতে চলেছে এই ছবির টিজার। তবে প্রথম মোশন পোস্টার ঘিরেই রহস্য ঘনীভূত হচ্ছে, তা বলাই যায়।

নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া