মঙ্গলবার ১৯ মে ২০২৬

সম্পূর্ণ খবর

TheArcArt

বিনোদন | Bollywood: প্রশান্ত ভার্মার 'রাক্ষস'-এ থাকছেন না রণবীর? 'সেকেন্ড হ্যান্ড' পোশাক পরেন অক্ষয় পুত্র?

নিজস্ব সংবাদদাতা | | Editor: শ্যামশ্রী সাহা ২১ মে ২০২৪ ১৭ : ১৯Snigdha Dey

সংবাদসংস্থা মুম্বই: টিনসেল টাউনে খবর অফুরান। বিনোদনের সমস্ত খবর জানতে যদি চান, চোখ রাখুন নজরে বিনোদনে। জেনে নিন, সারাদিনের গরমাগরম খবর কী?

'রাক্ষস'-এ থাকছেন না রণবীর

রণবীর সিং আর প্রশান্ত ভার্মার জুটি ভেঙে গেল। তাঁদের আসন্ন ছবি 'রাক্ষস'-এর শুটিং খুব তাড়াতাড়ি শুরু হওয়ার কথা ছিল। তবে মুম্বই সংবাদ সংস্থার তরফে জানা যাচ্ছে, রণবীর আর এই সিনেমার সঙ্গে যুক্ত নন। তবে দু'জনের মধ্যেই সুসম্পর্ক বজায় রয়েছে। অভিনেতা জানিয়েছেন, ভবিষ্যতে একসঙ্গে কাজ করবেন তাঁরা। ইতিমধ্যেই মুখ্য চরিত্রের জন্য অভিনেতা নির্বাচন পর্ব শুরু করেছে নির্মাতারা।

'ডিডিএলজে' করতে চাননি শাহরুখ

শাহরুখ খানের অভিনয় জীবনে মোড় ঘোরানো সিনেমা 'দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে'। তবে শুরুতেই এই ছবিতে মোটেই রাজি ছিলেন না বলিউডের কিং খান। তিনি চেয়েছিলেন অ্যাকশনে ভরপুর ছবি করতে। পরে চলচ্চিত্র নির্মাতা আদিত্য চোপড়া তাঁকে বলেন, নায়ক শুধু অ্যাকশনই করেন না। তাঁকে প্রেমিকও হতে হয়, তবেই দর্শকের ভালবাসা পাওয়া যায়। তাঁর কথায় রাজি হওয়ার পর ভাগ্যের চাকা ঘুরে যায় শাহরুখের।


সোনার পোশাক পরবেন 'রাবণ' যশ

নীতেশ তিওয়ারি পরিচালিত 'রামায়ন' নিয়ে দর্শকদের মধ্যে উত্তেজনার শেষ নেই। এবার এই ছবি নিয়ে এল আরও বড় খবর। দক্ষিণী সুপারস্টার যশ এই ছবিতে 'লঙ্কারাজ রাবণ'-এর চরিত্রে অভিনয় করছেন। আর তাঁর চরিত্রকে ফুটিয়ে তুলতে তাঁকে আসল সোনা দিয়ে তৈরি পোশাক পরানো হবে ছবিতে। কারণ লঙ্কাকে সেইসময় 'সোনার দেশ' বলা হত, তাই রাবণের চরিত্রে বিশেষ মাত্রা দিতে এই পরিকল্পনা করেছেন নির্মাতারা। ছবিতে 'রাম'-এর চরিত্রে রণবীর কাপুর এবং 'সীতা'র চরিত্রে সাই পল্লবীকে দেখা যাবে।


'সেকেন্ড হ্যান্ড' পোশাক পরেন অক্ষয় পুত্র

মুম্বই সংবাদ মাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে বলিউডের খিলাড়ি কুমার তাঁর ছেলে আরভকে নিয়ে কথা বলতে গিয়ে বলেছেন, তার অভিনয়ের প্রতি, সিনেমা জগতের প্রতি কোনও আগ্রহ নেই। সে ফ্যাশনের দুনিয়ায় নাম করতে চায়। ১৪ বছর বয়স থেকে একাই থাকে সে। পড়াশোনায় দারুন মনোযোগ আরভের। এতটাই সাধারণ জীবনযাপন করতে পছন্দ করে সে, যে 'সেকেন্ড হ্যান্ড' পোশাক কিনে পরে।

নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া