শুক্রবার ০৩ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
নিজস্ব সংবাদদাতা | | Editor: শ্যামশ্রী সাহা ২১ মে ২০২৪ ১৫ : ৪৭Snigdha Dey
নিজস্ব সংবাদদাতা: দুই ভিন্ন মেরুর মানুষের গল্প বলবে 'উড়ান', পাশাপাশি মা-বাবা ও চার ভাই বোনের এক দারুন পারিবারিক গল্পও বটে। এই চরিত্রের জন্য নিজেকে বদলে ফেলেছেন অভিনেতা প্রতীক সেন।
স্টার জলসার 'এক্কাদোক্কা' ধারাবাহিকের পর এতদিন বাদে অবশেষে 'মহারাজ'-এর চরিত্রে দর্শকের সামনে আসতে চলেছেন অভিনেতা প্রতীক সেন। বিপরীতে রয়েছেন নবাগতা রত্নপ্রিয়া দাস। এছাড়াও মায়ের চরিত্রে অভিনয় করছেন অঞ্জনা বসু এবং বড় দাদার চরিত্রে ধ্রুব জ্যোতি সরকার। 'মহারাজ'-এর তিন ভাই এবং এক বোন। যদিও সেই বোন আসলে দত্তক নেওয়া, তবে এই বোনই দাদা 'মহারাজ'-এর সবচেয়ে কাছের। মা প্রত্যেক সন্তানকে ভালবাসলেও বড় দাদাকে একটু বেশি ভালবাসেন এবং 'মহারাজ'-এর প্রতি খানিকটা অভিমান রয়েছে বলা যায়। এই পরিবারের গল্প এর চেয়ে বেশি জানতে হলে অবশ্যই দেখতে হবে স্টার জলসায় 'উড়ান'। এই ধারাবাহিক পরিচালনার দায়িত্বে জনপ্রিয় পরিচালক বাবু বণিক। প্রতীক জানালেন, অনেকদিন পর আবারও এমন একটি চরিত্রে তিনি অভিনয় করছেন, যে চরিত্র যেমন মজা করে তেমনই আবার রাগ দেখায়, দারুন ভালবাসতেও পারে, নানান স্তর আছে এই চরিত্রের। তবে 'মহারাজ' চরিত্রের জন্য ১০ কেজি ওজন কমিয়ে ফেলেছেন প্রতীক। পাশাপাশি চুল ও দাড়ি গোঁফ লম্বা করে নিজের লুক বদলে ফেলেছেন প্রতীক। বাস্তবে কী রেগে গেলে এমনভাবে বহিঃপ্রকাশ ঘটে রাগের? প্রতীক জানালেন, আগে যখন তখন রেগে গেলেও এখন বড় হওয়ার পাশাপাশি অনেকটাই নিয়ন্ত্রিত, সবসময় যে সবাইকে বোঝান তিনি রেগে আছেন, এমনটা নয়। রাগ হলেও মনের মধ্যে চেপে রাখতে পারেন। এক্ষেত্রে 'মহারাজ'-এর সঙ্গে একেবারেই মিল নেই প্রতীক সেনের। পূজারিণীর জন্য কী স্বাভাবিক জীবনে ফিরতে পারবে মহারাজ? সেটা জানার জন্য অবশ্যই স্টার জলসায় রাত সাড়ে ন'টায় দেখতে হবে 'উড়ান'।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি