মঙ্গলবার ১৯ মে ২০২৬

সম্পূর্ণ খবর

TheArcArt

বিনোদন | Bollywood: অন্য প্রেমে সিদ্ধার্থ-কিয়ারা? কবে মুক্তি পাচ্ছে কমল হাসানের 'ইন্ডিয়ান ২'?

নিজস্ব সংবাদদাতা | | Editor: শ্যামশ্রী সাহা ২০ মে ২০২৪ ১৭ : ৩২Snigdha Dey

সংবাদসংস্থা মুম্বই: টিনসেল টাউনে খবর অফুরান। বিনোদনের সমস্ত খবর জানতে যদি চান, চোখ রাখুন নজরে বিনোদনে। জেনে নিন, সারাদিনের গরমাগরম খবর কী?


বনশালির বড় ঘোষণা

আলিয়া ভাট, রণবীর কাপুর এবং ভিকি কৌশল ধরা দেবেন এক ফ্রেমে। সৌজন্যে পরিচালক সঞ্জয় লীলা বনশালি। আসন্ন ছবি 'লাভ অ্যান্ড ওয়ার'-এ দেখা যাবে এই তিন তারকাকে। এবার এই ছবি নিয়ে বড় খবর দিলেন পরিচালক নিজেই। মুম্বই সংবাদ মাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, এই ছবির জন্য তিনি একটি গান তৈরি করেছেন কিন্তু গানটি ছবির কোন জায়গায় ব্যবহার করা ঠিক হবে তা বুঝতে পারছেন না। তবে গানটি না থাকলে ছবিটি অসম্পূর্ণ থেকে যাবে, জানালেন বনশালি। আসন্ন ছবিটি ২০২৫ -এর বড়দিনে মুক্তি পেতে চলেছে।


কবে আসছে 'ইন্ডিয়ান ২'?


'ইন্ডিয়ান ২' নিয়ে কমল হাসানের ভক্তমহলে চলছে তুমুল জল্পনা। দীর্ঘ ২৭ বছর পর 'ইন্ডিয়ান'-এর সিক্যুয়েল নিয়ে তামিল সুপারস্টার কমল হাসানের সঙ্গে জুটি বেঁধেছেন পরিচালক এস শঙ্কর। জানা যাচ্ছে,ইতিমধ্যেই শেষ হয়ে গিয়েছে। আর এবার এই ছবি নিয়ে এল দুটি বড় খবর। একই সঙ্গে ঘোষণা হল ছবির গান এবং ছবির মুক্তির দিনক্ষণ। ছবির গান ২২ মে, ২০২৪-এ মুক্তি পাচ্ছে। আর বহু প্রত্যাশিত এই ছবিটি ১২ জুলাই ২০২৪-এ বড় পর্দায় মুক্তি পেতে চলেছে।


১৩ দিনেই ১ মিলিয়ন তাহার

সঞ্জয় লীলা বনশালি পরিচালিত প্রথম ওয়েব সিরিজ 'হীরামান্ডি' মুক্তির পরে অভিনেতা তাহা শাহ বদুশা এখন অনুরাগীদের কাছে ভারতের জাতীয় ক্রাশ হয়ে উঠেছেন। যদিও এটাই তাঁর প্রথম কাজ নয়। তিনি ১৪ বছরেরও বেশি সময় ধরে অভিনয় জগতে যুক্ত। তবে এর আগে এত জনপ্রিয়তা পাননি অভিনেতা। তাই লাইম লাইটে আসার সুযোগও সেভাবে ঘটেনি। 'হীরামান্ডি'র ফলে তিনি এতটাই জনপ্রিয়তা পেয়েছেন যে, প্রথম ভারতীয় অভিনেতা হিসেবে তিনিই প্রথম কান চলচ্চিত্র উৎসবে ডেবিউ করেছেন। বিপুল জনপ্রিয়তা আর দর্শকদের ভালবাসা ধরা দিয়েছে নায়কের সোশ্যাল মিডিয়াতেও। মাত্র ১৩ দিনের মধ্যে ১ মিলিয়ন ফলোয়ার তৈরি হয়েছে তাঁর ইন্সটাগ্রামে।


সিদ্ধার্থ-কিয়ারার নতুন ছবি


'শেরশাহ' ছবিতে একসঙ্গে অভিনয় করতে দেখা গিয়েছিল সিদ্ধার্থ ও কিয়ারাকে। এই ছবির শুটিং সেটেই একে অপরের প্রেমে পড়েন এই জুটি।
বলিউডের অন্দরে কান পাতলেই শোনা যাচ্ছে, সিদ্ধার্থ আগামীতে কিয়ারা আডবানির সঙ্গে বড়পর্দায় আবারও জুটি বাঁধতে চলেছেন।এই জুটির দ্বিতীয় ছবিটিও রোম্যান্টিক কমেডি ঘরানার হতে চলেছে। এই বিষয়ে মুম্বই সংবাদ মাধ্যমকে এক সাক্ষাৎকারে কিয়ারা জানান, 'শেরশাহ' ছবিতে তাঁদের একসঙ্গে পছন্দ করেছিলেন বহু মানুষ তাই আবারও দর্শকদের ভালবাসা পেতে অবশ্যই তাঁরা বড়পর্দায় জুটি বাঁধবেন। আর সেটা যেকোনও সময়ই হতে পারে।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া