রবিবার ০৫ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

বিনোদন | Rajkumar Rao: কোন স্টারকিডের জন্য ইন্ডাস্ট্রিতে কাজ পাচ্ছিলেন না রাজকুমার রাও ?

নিজস্ব সংবাদদাতা | ১৯ মে ২০২৪ ০০ : ২২Angana Ghosh
সংবাদসংস্থা মুম্বই: 'কাই পো ছে' ছবি দিয়েই বলিউডে আত্মপ্রকাশ করেছেন রাজকুমার রাও। ডেবিউ দিয়েই বুঝিয়েছিলেন তিনি লম্বা রেসের ঘোঁড়া। সম্প্রতি তাঁর 'শ্রীকান্ত' ছবি দেখেও প্রশংসায় পঞ্চমুখ বলিউড। অক্ষয় কুমার তাঁকে বলিউডে অভিনয় নেওয়ার ক্লাস শুরু করার কথা জানিয়েছেন সোশ্যাল মিডিয়ায়। অথচ, কেরিয়ারের শুরু দিকে স্টারকিডদের জন্য ইন্ডাস্ট্রিতে কাজ পাচ্ছিলেন না রাজকুমার রাও! এমনই বিস্ফোরক তথ্য তিনি প্রকাশ্যে এনেছেন ছবির প্রচারের সময়। ঠিক কী হয়েছিল? 
 এই মুহূর্তে জাহ্নবী কাপুরের সঙ্গে তাঁর আসন্ন ছবি 'মিস্টার অ্যান্ড মিসেস মাহি'র মুক্তির প্রস্তুতি নিচ্ছেন রাও । ছবিটি ৩১ মে বড় পর্দায় মুক্তি পাবে। শরণ শর্মা পরিচালিত রোমান্টিক স্পোর্টস ড্রামা ছবিটি জি স্টুডিওস এবং ধর্ম প্রোডাকশন দ্বারা প্রযোজিত।
সম্প্রতি, প্রযোজক করণ জোহরের সঙ্গে একটি কথোপকথনের সময়, রাজকুমার জানিয়েছেন, অভিনয় যাত্রার শুরুর দিকের কথা। এমনকি তিনি প্রকাশ করেছেন যে স্টারকিডদের জন্য তিনি কাজ পাচ্ছিলেন না ইন্ডাস্ট্রিতে। 
স্টার কিড সম্পর্কে এমন কথা শুনে ফোঁস করে ওঠেন করণ। বহিরাগতরা কীভাবে স্টারকিড সম্পর্কে কথা বলেন সে বিষয়ে পরিচালক ও প্রযোজক জানিয়েছেন, শিরোনাম করার জন্য এটিকে টোল হিসাবে ব্যবহার করেন অনেকে। করণের কথায়, ''অত্যন্ত সফল ব্যক্তিরা অনেক সময় বলেন আমি একজন বহিরাগতের মতো শিকার হয়েছি এবং স্টারকিডদের কাছে সুযোগ হারিয়েছি'। কেউ বলেন আমি পার্টিতে যাইনি তাই ভূমিকা পাইনি। আমি জানি না কোন পার্টিতে চলচ্চিত্রের জন্য লেনদেন হয় ।”
এর উত্তরে রাও বলেন, ''আমি যখন মুম্বইতে আসি, আমাকে বলা হয়েছিল যে আপনাকে পার্টিতে যোগ দিতে হবে।'' অভিনেতার মতে নতুন মানুষের সঙ্গে যোগাযোগ করা কোনও সমস্যা নয়। তবে একটি পার্টিতে গিয়ে বলা, 'হাই আমি যোগাযোগ করতে এখানে এসেছি'- এটা নিঃসন্দেহে বিরক্তিকর। অনেক সময় এরকম যোগাযোগ করেও ছবি পাননি রাও। পরে জেনেছেন কাজটি কোনও স্টারকিড করছেন।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া