মঙ্গলবার ১৯ মে ২০২৬

সম্পূর্ণ খবর

TheArcArt

বিনোদন | Bollywood: নায়িকা নয়, ক্রিকেটার হবে ভামিকা, ৭০% পারিশ্রমিক কমছে টাইগারের

নিজস্ব সংবাদদাতা | | Editor: শ্যামশ্রী সাহা ১৯ মে ২০২৪ ১৮ : ২৯Snigdha Dey

সংবাদসংস্থা মুম্বই: টিনসেল টাউনে খবর অফুরান। বিনোদনের সমস্ত খবর জানতে যদি চান, চোখ রাখুন নজরে বিনোদনে। জেনে নিন, সারাদিনের গরমাগরম খবর কী?


ব্যাট হাতে ভামিকা


বিরাট কোহলি ও অনুষ্কা শর্মা তাঁদের সন্তানদের সোশ্যাল মিডিয়া থেকে আড়ালে রাখতেই বেশি পছন্দ করেন। তবে মাঝেমধ্যে সাক্ষাৎকারে মেয়ে ভামিকা এবং ছেলে আকায়-এর সম্পর্কে মুখ খোলেন তারকা দম্পতি। মুম্বই সংবাদ মাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে বিরাট-অনুষ্কা মেয়ে ভামিকার সবচেয়ে পছন্দের জিনিস কোনটা সেই নিয়ে কথা বলতে গিয়ে বলেছেন, ভামিকা এখন থেকেই ব্যাট তুলতে শুরু করেছে। ব্যাট নিয়ে খেলাই এখন তার সবচেয়ে পছন্দের কাজ।


রণবীরের 'বেবি মাম্মা' দীপিকা

দীপিকা পাড়ুকোন সম্প্রতি ডেডলাইনের গ্লোবাল তালিকায় উঠে এসেছেন, প্রথম ভারতীয় তারকা হিসেবে তিনিই প্রথম এই স্থান অধিকার করেছেন। এই খবর অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিতে দীপিকা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন। তাতেই স্বামী রণবীর সিং, অভিনেত্রীকে প্রশংসার সুরে এক মিষ্টি ডাকনাম দেন। ওই পোস্টের কমেন্টে রণবীর লেখেন 'বেবি মাম্মা, আমি সত্যিই অবাক তোমার সাফল্যে'।


৭০% পারিশ্রমিক কমছে টাইগারের


বলি অভিনেতা টাইগার শ্রফের হাতে এই মুহুর্তে কোনও চলচ্চিত্র নেই। সেই সঙ্গে তাঁর অভিনয় জীবন এই মুহূর্তে সংকটের মধ্যে রয়েছে। নতুন ছবিতে টাইগারের সঙ্গে কাজ করতে রীতিমতো ভয় পাচ্ছেন নির্মাতারা। বড় বাজেটের ছবিতে টাইগারের সঙ্গে হাত মেলাতে নারাজ তাঁরা। এখনও পর্যন্ত অভিনেতার ১১টি ছবির মধ্যে ৬টি বক্স অফিসে চূড়ান্ত ফ্লপ। পরপর ৩টি ছবি ফ্লপের জন্য বলিউডের বিশিষ্ট প্রয়োজক টাইগারের পারিশ্রমিক ৭০% কমানোর পরামর্শ দিয়েছেন।


অক্ষয়-আরশাদের 'ইয়ে দোস্তি'

অক্ষয় কুমার ও আরশাদের ওয়ারসির 'জলি এল এল বি ৩'-এর পরিকল্পনা শুরু হতেই দর্শকদের মধ্যে উচ্ছ্বাসের শেষ ছিল না। সোশ্যাল মিডিয়ায় অক্ষয় কুমার একটি বাইক রাইডের ভিডিও শেয়ার করেছেন। যেখানে দেখা যাচ্ছে, রাজস্থানের শুটিং পর্ব সেরে রাজস্থানের রাজপথে আরশাদের সঙ্গে ফুরফুরে মেজাজে বাইক রাইডে বেরিয়েছেন অভিনেতা।

নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া