সোমবার ০৬ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

বিনোদন | Rakhi Sawant: কঠিন অসুস্থতায় মা'কে মিস করছেন রাখী, ভিডিও বার্তায় কী বললেন?

নিজস্ব সংবাদদাতা | | Editor: শ্যামশ্রী সাহা ১৮ মে ২০২৪ ১৯ : ৪৩Snigdha Dey

সংবাদসংস্থা মুম্বই: কিছুদিন আগেই আচমকাই প্রকাশ্যে আসে যে হাসপাতালে ভর্তি রাখী সাওয়ান্ত। প্রথমে হার্টের একাধিক সমস্যা ধরা পড়ে তাঁর। কিন্তু জানা যায়, জরায়ুতে টিউমার হয়েছে তাঁর। রাখীর অসুস্থতাও হয়তো লাইম লাইটে থাকার জন্যই, এমনটাই মনে করছেন অনেক নেটিজেন।

সোশ্যাল মিডিয়ায় ট্রোলের জবাবে রাখী মুম্বই সংবাদ মাধ্যমকে জানান, “আমি খুব শীঘ্রই সুস্থ হয়ে উঠব, আমি স্বাস্থ্য সমস্যার সম্মুখীন হচ্ছি। আমার শরীরে একটি ১০ সেন্টিমিটার টিউমার আছে এবং শনিবার অস্ত্রোপচার করা হবে। আমি আমার স্বাস্থ্য সম্পর্কে খুব বেশি কথা বলতে সক্ষম নই, তবে রিতেশ আমার অবস্থা সম্পর্কে আপনাদের আপডেট দেবে। হাসপাতালের কথাও তিনি সবাইকে জানাবেন। অস্ত্রোপচার হয়ে গেলে আমি টিউমার দেখাব। আমাকে ভর্তি হতে হয়েছিল কারণ, অস্ত্রোপচারের আগে রক্তচাপ এবং সমস্ত কিছু নিয়ন্ত্রণে আনা দরকার ছিল। আমি সঠিক বিবরণ জানি না কারণ আমি একজন ডাক্তার নই, আমি একজন অভিনেত্রী”।

এছাড়াও অসুস্থতার মধ্যেও ইতিবাচক লেখা সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন অভিনেত্রী। লিখেছেন, "আমি দৃঢ় এবং সাহসী, আমি বিশ্বাছে, ঈশ্বরের প্রতিশ্রুতিতে বিশ্বাস করি এবং ভবিষ্যতের জন্য তাঁর ভাল পরিকল্পনার প্রত্যাশা করি।"

সম্প্রতি তাঁকে অপরেশন থিয়েটারে নিয়ে যাওয়ার ঝলক প্রকাশ্যে এসেছিল। আর এবার সামনে এল হাসপাতালের বিছানায় বসে অপারেশনের আগের মুহূর্তে রাখীর শেয়ার করা একটি ভিডিও বার্তা। ওই ভিডিওতে তাঁকে বলতে শোনা গেল, "আমার কঠিন সময় এসে গেছে। আমায় অপরেশন করতে হবেই। আমার অবস্থা খুবই খারাপ। এইসময় তোমায় খুব দরকার মা, আমি খুঁজছি তোমায়। আমার জন্য প্রার্থনা করুন সবাই যাতে আমি তাড়াতাড়ি সুস্থ হয়ে যেতে পারি।"

নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া