মঙ্গলবার ১৯ মে ২০২৬
সম্পূর্ণ খবর
নিজস্ব সংবাদদাতা | | Editor: শ্যামশ্রী সাহা ১৮ মে ২০২৪ ১৭ : ৫৫Snigdha Dey
সংবাদসংস্থা মুম্বই: টিনসেল টাউনে খবর অফুরান। বিনোদনের সমস্ত খবর জানতে যদি চান, চোখ রাখুন নজরে বিনোদনে। জেনে নিন, সারাদিনের গরমাগরম খবর কী?
তাহার কান যাত্রা
সঞ্জয় লীলা বনশালি পরিচালিত প্রথম ওয়েব সিরিজ 'হীরামান্ডি' মুক্তির পরে অভিনেতা তাহা শাহ বদুশা এখন প্রায় জাতীয় ক্রাশ। যদিও এটাই তাঁর প্রথম কাজ নয়। ১৪ বছরেরও বেশি সময় ধরে অভিনয় জগতে যুক্ত তিনি। তবে এর আগে এত জনপ্রিয়তা পাননি। তাই লাইম লাইটে আসার সুযোগও সেভাবে ঘটেনি। 'হীরামান্ডি'র ফলে তিনি এতটাই জনপ্রিয়তা পেয়েছেন যে, প্রথম ভারতীয় অভিনেতা হিসেবে তিনিই প্রথম কান চলচ্চিত্র উৎসবে ডেবিউ করেছেন। মুম্বই সংবাদমাধ্যমকে অভিনেতা বলেন, "ফ্রান্সের মানুষরা যখন চিনতে পারছেন আমায়, তখন নিজেকে ধন্য মনে হচ্ছে। 'হীরামান্ডি' যে গোটা বিশ্বে প্রভাব বিস্তার করেছে এটা তারই প্রমাণ।"
ধুরন্ধর রণবীর
রণবীর সিংয়ের ভক্তদের জন্য সুখবর! রোহিত শেঠির 'সিংঘম এগেইন'-এর শুটিং শেষ করার পর অভিনেতা, আদিত্য ধরের সঙ্গে জুটি বাঁধবেন। তাঁর আসন্ন ছবি 'ধুরন্ধর'-এ মুখ্য চরিত্রে থাকছেন রণবীর। ইতিমধ্যেই কথাবার্তা পাকা হয়ে গিয়েছে বলে জানিয়েছেন পরিচালক। কাজ করতে প্রস্তুত। মুম্বই সংবাদ সংস্থা সূত্রে খবর, জুন মাসের শুরুতেই ছবির শুটিং শুরু করবেন রণবীর। এই ছবিতেও অ্যাকশন অবতারে ধরা দেবেন অভিনেতা।
ফের একসঙ্গে অনিল-রানি
২০০১ সালে মুক্তি পায় অনিল কাপুর ও রানি মুখোপাধ্যায় অভিনীত 'নায়ক'। প্রবল জনপ্রিয়তা লাভ করে সেই ছবি, যা আজও দর্শকদের কাছে সমান পছন্দের। আগেই খবর ছিল, সেই ছবির সিক্যুয়েল অর্থাৎ নায়ক ২ আসতে চলেছে। এবার তাতে সিলমোহর দিলেন প্রযোজক দীপক মুকুট। মুম্বই সংবাদমাধ্যমকে তিনি জানান, অনিল কাপুরের সঙ্গে ২৩ বছর পর জুটি বাঁধতে দেখা যাবে রানি মুখোপাধ্যায়কে। এখনও সবকিছু চূড়ান্ত হয়নি। তবে 'নায়ক ২'-র শুটিং খুব তাড়াতাড়ি শুরু হতে চলেছে বলে জানিয়েছেন প্রযোজক।
সারার গাঁটছড়া
বলিউডের এই মুহূর্তে জনপ্রিয় অভিনেত্রীদের তালিকায় সারা আলি খানের নাম থাকবেই। সিনেমা থেকে সিরিজ, অনুরাগীদের একের পর এক নতুন চরিত্র আর দুর্দান্ত অভিনয় উপহার দিয়ে চলেছেন অভিনেত্রী। বলিউডের অন্দরে কান পাতলে শোনা যাচ্ছে, এই বছরই গাঁটছড়া বাঁধবেন সারা। পাত্র বিখ্যাত ব্যাবসায়ী। আসন্ন ছবি 'মেট্রো ইন দিনো'র শুটিং শেষ করেই বিয়ের প্রস্তুতি নেবেন তিনি। তাই এই মুহূর্তে কোনও ছবিতে সই করছেন না সারা। তবে পাত্র কে, তা এখনও জানা যায়নি।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি