শনিবার ০৪ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
Sampurna Chakraborty | ১৭ মে ২০২৪ ২২ : ২৪Sampurna Chakraborty
১৯ বছরের বর্ণময় ফুটবলজীবনে অনেক চড়াই-উতরাই গিয়েছে। তারমধ্যে বেশিরভাগই সুখের স্মৃতি। দেশের জার্সিতে প্রথম ম্যাচ, তিনবার এশিয়া কাপের যোগ্যতাঅর্জন করা তারমধ্যে অন্যতম। এবার ৬ জুনের দিকে তাকিয়ে। বিশ্বকাপের যোগ্যতাঅর্জন পর্বের তৃতীয় রাউন্ডে ওঠার মুহূর্তও তালিকায় সামিল করার অপেক্ষায় সুনীল। বেঙ্গালুরুতে কিরগিজস্তানের বিরুদ্ধে জেজের পাস থেকে করা গোলকেই সেরা বাছলেন। আর সবচেয়ে দুঃখের মুহূর্ত? বিশেষ ভাবতে হল না সুনীলকে। যেন চোখের সামনে ভেসে উঠল ২০১৫ এশিয়া কাপের যোগ্যতাঅর্জন করতে না পারার সেই স্মৃতি। সঙ্গে দক্ষিণ কোরিয়ার কাছে ১-৪ গোলে হার। এতগুলো বছর পেরিয়ে গেলেও, ভারত অধিনায়কের সুরে সেই আক্ষেপ ধরা দিল। সুনীল বলেন, 'এশিয়া কাপে কোয়ালিফাই না করতে পারা দেশের জার্সিতে সবচেয়ে দুঃখের মুহূর্ত। আমি বিশ্বাসই করতে পারছিলাম না। এখনও সেটা ভাবলে নিজের এবং দলের বাকি প্লেয়ারদের ওপর রাগ হয়।' দীর্ঘ ১৯ বছর ভারতীয় ড্রেসিংরুমে কাটিয়েছেন। তারমধ্যে বহু প্লেয়ার, কোচ এসেছেন, গিয়েছেন। ৬ জুনের পর সবচেয়ে বেশি কী মিস করবেন? সুনীল বলেন, 'আমি জাতীয় দলের সবকিছু মিস করব। তখন যখন বাইচুং, রেনেডির সঙ্গে ড্রেসিংরুমে বসে কথা বলতাম। আর এখন যখন চাংতে, গোগোইদের সঙ্গে কথা বলি। ম্যাচের দিনগুলো। জাতীয় সঙ্গীত। দেশের হয়ে ১৫০ টা ম্যাচ খেলেছি আমি। একটা সময় এটা অভ্যাসে পরিণত হয়ে যায়। মনে হয় হয়তো এগুলো কোনওদিনই শেষ হবে না। কিন্তু একদিন থামতেই হয়।'
তাঁর অবর্তমানে ভারতীয় দলে গোল কে করবে? এককথায়, সুনীলের উত্তরসূরি কে? বারবারই এই প্রশ্ন উঠে আসে। নির্দিষ্ট একজনের নাম না করলেও কয়েকজনকে নিয়ে যথেষ্ট আশাবাদী বিদায়ী অধিনায়ক। তিনি মনে করেন, সঠিক দিশাতেই এগোচ্ছে ভারতীয় ফুটবল। সুনীল বলেন, 'ভারতীয় ফুটবলের ভবিষ্যৎ উজ্জ্বল। এক একটা পজিশনে বিকল্প রয়েছে। ৯ নম্বর পজিশনে অনেকেই ভাল করছে। তবে আইএসএলে খুবই বেশি এই পজিশনে খেলার সুযোগ পায় না ভারতীয় স্ট্রাইকাররা। তাসত্ত্বেও লিস্টন, মনবীর, বিপিন, চাংতে, বিক্রম, সাহালরা ভাল খেলছে। আইএসএলের সেরা দুই দলের অ্যাটাকিং প্লেয়াররা নজর কেড়েছে। তারমধ্যে চারজন উইঙ্গার। আশা করছি আমরা শীঘ্রই কাউকে পেয়ে যাব।' পর্তুগালের ক্লাবে খেলার সুযোগ পেয়েও ফিরে এসেছেন ভারতে। সেই নিয়েও কোনও আক্ষেপ নেই। জানান, তিনি ২৪-২৫ বছর বয়সে গিয়েছিলেন ইউরোপে। চার বছরের চুক্তি ছিল। কিন্তু নিয়মিত সুযোগ পাচ্ছিলেন না। মাত্র ১০-১৫ মিনিট করে খেলার সুযোগ পেতেন। তাই ফিরে আসার সিদ্ধান্ত নেন। তাঁর বয়স তখন ১৭-১৮ হলে হয়তো থেকে যেতেন। আরও এক বছর বেঙ্গালুরুর সঙ্গে চুক্তি আছে। তারপর হয়তো বুট জোড়া পুরোপুরি তুলে রাখতে হবে। ভবিষ্যতে কি কোচিংয়ে আসার ইচ্ছা রয়েছে? আপাতত সেই দরজা নিজেই বন্ধ করে দেন সুনীল। তবে জানান, নিজেকে আরও উন্নত করার জন্য কোচিং লাইসেন্স করে রাখতে চান। সুনীল বলেন, 'আপাতত কোচিংয়ে আসার কোনও ইচ্ছে নেই। যদিও ৪০ বছর বয়সে এসে আমি শিখেছি, কোনও কিছুতেই না বলতে নেই। তবে নিজের শিক্ষার জন্য আমি কোচিং লাইসেন্স করে রাখতে চাই। সেটা কোনও দলকে কোচিং করানোর উদ্দেশ্য নিয়ে নয়। আমি শিখতে চাই। ম্যানেজমেন্ট কোর্সও করেছি। আমি সকাল ছ'টায় উঠি, রাত দশটায় ঘুমোই। এত বছর ধরে টানা এইভাবে চালিয়েছি। আমি আর চাপ নিতে চাই না। আমি অনেক হ্যান্ডসাম কোচকে দেখেছি এক বছরের কোচিংয়ে কীভাবে তাঁদের চুল পড়ে যায়। আমি নিজের চুল এবং ঘুম নষ্ট করতে চাই না। সবচেয়ে সুদর্শন ফুটবলার হিসেবে মানুষের মনে থেকে যেতে চাই। কোচিং মোটেই সহজ নয়। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে দলের কোচদের সঙ্গে আমার বন্ধুত্ব বেড়েছে। তাঁদের আমি খুব কাছ থেকে দেখেছি। জানি ৩০ জন প্লেয়ার সামলানো কতটা চাপ।'
কোচ হওয়ার ইচ্ছা না থাকলেও ভবিষ্যতে ফুটবল প্রশাসনে আসার ইচ্ছা রয়েছে সুনীলের। তবে কোনও তাড়াহুড়ো করতে চান না। কোনও দায়িত্ব নেওয়ার আগে নিজেকে সম্পূর্ণভাবে তৈরি করেই আসতে চান। এই প্রসঙ্গে সুনীল বলেন, 'এই মুহূর্তে আমি কিছু নিয়েই ভাবতে চাই না। পরিবারের সঙ্গে সময় কাটাতে চাই। তবে ভবিষ্যতে প্রশাসনে আসতেই পারি। ফুটবল আমাকে অনেক কিছু দিয়েছে, সেটা ফিরিয়ে দেওয়া আমার কর্তব্য। তবে যাই করি না কেন, সেই বিষয়ে আগে নিজেকে শিক্ষিত করতে চাই। কিছু না জেনে, বুঝে দায়িত্ব নিতে চাই না। ভাল ফুটবল খেলি মানেই এই নয় যে বাকি জিনিসেও আমি ভাল। তাই সময় নিয়ে ভাবতে চাই।' গতকাল অবসর ঘোষণা করলেও, তার একমাস আগে সিদ্ধান্ত নিয়ে নেন। তাই অবসরের আগের রাতটা কঠিন ছিল না। তবে সেই কঠিনতম সিদ্ধান্ত নিতে তাঁকে সাহায্য করেন বিরাট কোহলি। সুনীল জানান, মনস্থির করার পর বিরাটকে নিজের সিদ্ধান্ত জানান। কারণ তিনি জানতেন, কোহলিই তাঁর মানসিক অবস্থা বুঝবে। কিন্তু মাঝে অসুস্থ হয়ে পড়ায় অপেক্ষা করতে হয়। সম্পূর্ণ সুস্থ হওয়ার পরই নিজের সিদ্ধান্ত জানান। তবে সুনীলের দাবি, অবসরের সঙ্গে কলকাতায় শেষ ম্যাচ খেলার কোনও সম্পর্ক নেই। সম্পূর্ণটাই কাকতালীয়। তবে কলকাতার ফুটবলপ্রেমীদের ভূয়সী প্রশংসা করেন। ক্লাব জীবন থেকে পাশে থাকার জন্য ধন্যবাদও জানান। সুনীল বলেন, 'আরও একবার মাঠে এসে আমাদের সমর্থন করুন। মোহনবাগান, ইস্টবেঙ্গলে থাকাকালীন প্রচুর ভালবাসা পেয়েছি। এছাড়াও জাতীয় দলের প্রত্যেক ম্যাচে স্টেডিয়াম ভরে যায়। অবসরের সিদ্ধান্ত নেওয়ায় সময় আমি ভেন্যু নিয়ে ভাবিনি। তবে কলকাতায় দেশের জার্সিতে শেষ ম্যাচ খেলতে পারায় খুশি।' ৬ জুন দলকে বিশ্বকাপের যোগ্যতাঅর্জন পর্বের তৃতীয় রাউন্ডে তোলাই সুনীলের একমাত্র লক্ষ্য। দেশের জার্সিতে সবচেয়ে উল্লেখযোগ্য দিনের অপেক্ষায় ভারত অধিনায়ক। ৭ জুনের সকালটা নিয়ে এখনই ভাবতে চান না। তবে জানিয়ে দিলেন, দিনের অধিকাংশ সময় হয়তো কান্নাকাটিতেই কেটে যাবে। তারপর পরিবারের সঙ্গে কিছুদিনের বিরতি। ফের আবার মাঠে। ১ জুলাই থেকে শুরু বেঙ্গালুরু এফসির প্রাক মরশুম প্রস্তুতি। আবার নতুন লক্ষ্য নিয়ে নেমে পড়বেন সুনীল ছেত্রী। তারকাদের যে শেষ নেই!
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি